রাজধানী থেকে মা-মেয়ের লাশ উদ্ধার

Las-রাজধানীর সবুজবাগের আহমেদবাগ থেকে শিশুকন্যাসহ মায়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে তাদের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ।

সবুজবাগ থানার ওসি আবদুল কুদ্দুস ফকির বলেন, টিনশেড কলোনির একটি বাসা থকে সান্ত্বনা আক্তার নামে এক নারীর ঝুলন্ত লাশ ও তাঁর দুই বছর বয়সী শিশুকন্যার লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা যাচ্ছে, মেয়েকে গলা টিপে হত্যা করার পর মা আত্মহত্যা করেছেন।

প্রতিবেশীদের বরাত দিয়ে ওসি আবদুল কুদ্দুস আরো জানান, সান্ত্বনার স্বামী স্থানীয় ডিশ সংযোগ প্রতিষ্ঠানের কর্মী। সান্ত্বনার বোনের সঙ্গে স্বামীর সম্পর্ক ছিল। বোনকে নিয়ে স্বামী পালিয়ে গেছেন জানার পর তিনি সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে।

Related posts

Leave a Comment