দিয়া ইসলাম : সাধারণ মানুষকে জিম্মী করে ঘুষ আদায়ের অভিযোগে আশুলিয়া থানার দুই এএসআইকে ক্লোজড করেছে উধ্বর্তন কর্তৃপক্ষ । অভিযুক্ত দুই এএসআইকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
মঙ্গলবার সকালে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। অভিযুক্তরা হলেন-এ এস আই নান্টু কৃষ্ণ মজুমদার ও এএসআই রওশন আলী।
পুলিশ জানান, গতরাতে আশুলিয়ার বারইপাড়া এলাকা থেকে ভাড়া করা হাইজ মাইক্রোবাস করে মাহবুবু নামে এক ব্যক্তি আটক করে ঘুষ দাবী করেন অভিযুক্ত এএসআইরা। পরে আটক ব্যক্তির স্ত্রী বিষয়টি থানায় অবহিত করলে পুলিশের আরেকটি দল তাদের থানায় নিয়ে আসে। প্রাথমিকভাবে সতত্যা প্রমান পেলে উধ্বর্তন কর্তৃপক্ষের নির্দেশে দুই এএসআইকে ক্লোজড করা হয়।
এদিকে এঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশের সোর্স রাছেল একজনকে আটক করা হয়েছে।
আশুলিয়া ঘুষ আদায়ের অভিযোগে দুই এএসআইকে ক্লোজড
