অস্ট্রেলিয়া গিয়ে হাসাপাতালে ভর্তি শাকিব

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খান ভাইরাস জ্বরে আক্রান্ত হয়ে অস্ট্রেলিয়ার সিডনির একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। সূত্র জানিয়েছে, গত কয়েকমাস ধরেই টানা শুটিংয়ের মধ্যে থাকা শাকিব বেশ কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন। অসুস্থ শরীর নিয়েই গত সোমবার দিবাগত রাতে আশিকুর রহমান পরিচালিত ‘সুপার হিরো’ সিনেমার শুটিংয়ের উদ্দেশে অস্ট্রেলিয়া যান শাকিব খান। সেখানে পৌঁছানোর পর তিনি আরো অসুস্থ হওয়ায় তাকে সিডনির একটি হাসপাতালে ভর্তি করা হয়। শাকিব খানকে হাসপাতালে ভর্তির বিষয়টি সিডনি থেকে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শাকিব খানের মেকআপ আর্টিস্ট সবুজ। থ্রিলারধর্মী এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন শবনম বুবলী। আশিকুর…

Read More

মারা গেল বিশ্বের প্রবীণতম গরিলা

মারা গেল পৃথিবীর সবচেয়ে প্রবীণতম গরিলার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোর চিড়িয়াখানায় বার্ধক্যজনিত কারণে ভিলা নামে ওই গরিলার মৃত্যু হয়। বর্তমান বিশ্বে সব চেয়ে বেশি বছর ধরে বেঁচেছিল এই ভিলা। ১৯৫৭ সালে আফ্রিকার কঙ্গোয় জন্ম হয় এই স্ত্রী গরিলাটির। এর দু’বছর পর ১৯৫৭ সালে নিয়ে আসা হয় চিড়িয়াখানায়। এর পর ১৯৭৫ সালে ক্যালিফোর্নিয়ার এই সাফারি পার্কে নিয়ে আসা হয়। সেই থেকেই ভিলা রয়ে গিয়েছিল এখানে। বিজ্ঞানীদের মতে গরিলার গড় আয়ু সাধারণত ৩৫ থেকে ৪০ বছর পর্যন্ত হয়ে থাকে। এর পর তারা রোগাক্রান্ত হয়ে বা নিজেদের মধ্যে মারামারি…

Read More

হাসপাতালে সাকিব আল হাসান

ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচে শ্রীলঙ্কার ইনিংসের ৪২তম ওভারে এক্সট্রা কাভার থেকে ছুটে এসে বলটা থামাতে গিয়ে পড়ে গেলেন সাকিব আল হাসান। ছুটে এলেন ফিজিও। ড্রেসিংরুম নয় সাকিবকে নিয়ে সোজা নিয়ে যাওয়া হয় বিসিবির মেডিকেল রুমে। সর্বশেষ জানা যায়, ফাইনাল ম্যাচে সাকিবের ব্যাট করা নিয়ে আছে ঘোর সংশয়। বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী জানালেন, সাকিব চোট পেয়েছেন বাঁহাতের কনিষ্ঠ আঙুলে। বাঁহাতি অলরাউন্ডারকে দ্রুত নেওয়া হয়েছে অ্যাপোলো হাসপাতালে। দেবাশিষ বললেন, ‘প্রথমে তাঁর এক্স–রে করা হবে। পরে সেলাই দিতে হবে। এই ম্যাচে সে আর খেলতে পারে কি না সন্দেহ আছে।’ সাকিবের বদলে ফিল্ডিং করেছিলেন…

Read More

২ কেজি সোনা উদ্ধার, আটক একজন

পাঁচবিবি উপজেলা সীমান্ত থেকে শনিবার নূর আলম (৩২) নামের এক স্বর্ণ চোরাচালানীকে আটক করেছে বিজিবি। তিনি রামভদ্রপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে। তার কাছ থেকে ২ কেজি সোনা পাওয়া যায়। বিজিবি কয়া ক্যাম্পের সুবেদার চাঁন মিয়া জানান, দুপুর ২টার দিকে সীমান্তের ২৮৩ মেইন পিলার এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় টহল বিজিবি সদস্যরা তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি চালিয়ে ২ কেজি সোনা উদ্ধার করা হয়। জয়পুরহাট ২০ বর্ডার গার্ড অধিনায়ক লে. কর্নেল রাশেদ মো. আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত সোনার মূল্য ৯০লাখ টাকা।

Read More

নওগাঁয় আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে আঞ্চলিক ইস্তেমা

নওগাঁ, ২৭ জানুয়ারি : আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে নওগাঁয় আঞ্চলিক ইস্তেমা শনিবার দুপুরে শেষ হয়েছে। আজ বেলা ১১টা ৫০ মিনিট থেকে প্রায় ২২ মিনিটব্যাপী মোনাজাত পরিচালনা করেন ঢাকাস্থ কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম মওলানা মোহাম্মদ রবিউল হক। বাংলাদেশসহ বিশে^র সকল মুসলিম উম্মার শান্তি, বাংলাদেশের অগ্রগতি এবং সকল মুসলিম শরণার্থীদের শান্তিময় জীবন কামনা করে দোয়া করা হয়। নওগাঁ শহরের পূর্বপ্রান্তে সান্তাহার সংলগ্ন দোগাছী মাঠে গত ২৫ জানুয়ারি বৃহষ্পতিবার থেকে এ ইস্তেমা শুরু হয়। নওগাঁ, পাশ^বর্তী বগুড়া, জয়পুরহাট, রাজশাহী, নাটোর জেলাসহ দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় ২ লাখেরও বেশী ধর্মপ্রাণ মানুষ টঙ্গির…

Read More

ভারতে বাস দুর্ঘটনায় ১৩ জন নিহত

নয়াদিল্লী, ২৭ জানুয়ারি :  ভারতের পশ্চিমাঞ্চলীয় মহারাষ্ট্র রাজ্যে একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে অন্তত ১৩ জন নিহত ও তিনজন আহত হয়েছে। শনিবার পুলিশ একথা জানিয়েছে। মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ের প্রায় ৩৭৬ কিলোমিটার দক্ষিণে কোলহাপুরে শুক্রবার রাতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাঁচগঙ্গা নদীতে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র। পুলিশ জানায়, স্থানীয় সময় শুক্রবার রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। গাড়িটি গানপাতিপুল থেকে পুনে যাচ্ছিল। খবরে বলা হয়, দুর্ঘটনার পর কয়েকজন প্রত্যক্ষদর্শী পুলিশে খবর দিলে তারা সেখানে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। পুলিশ জানায়, নিহতরা সকলেই স্থানীয় বাসিন্দা।

Read More

ফাইনাল জয়ের জন্য বাংলাদেশকে ২২২ রানের টার্গেট দিলো শ্রীলংকা

ঢাকা, ২৭ জানুয়ারি  : ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনাল ম্যাচে জয়ের জন্য বাংলাদেশকে ২২২ রানের টার্গেট দিয়েছে সফরকারী শ্রীলংকা। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে টস জিতে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ২২১ রানে অলআউট হয় লংকানরা। লিগ পর্বের চার ম্যাচেই টস ভাগ্যে জিতেছিলেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। কিন্তু ফাইনালে শ্রীলংকার বিপক্ষে টস লড়াইয়ে জিততে পারেননি ম্যাশ। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নেন শ্রীলংকার অধিনায়ক দিনেশ চান্ডিমাল। দলে তিনটি পরিবর্তন এনে ফাইনাল শুরু করে বাংলাদেশ। লিগ পর্বের শেষ ওয়ানডেতে শ্রীলংকার বিপক্ষে খেলা ওপেনার এনামুল হক বিজয়,…

Read More