নওগাঁয় আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে আঞ্চলিক ইস্তেমা

istemaনওগাঁ, ২৭ জানুয়ারি : আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে নওগাঁয় আঞ্চলিক ইস্তেমা শনিবার দুপুরে শেষ হয়েছে। আজ বেলা ১১টা ৫০ মিনিট থেকে প্রায় ২২ মিনিটব্যাপী মোনাজাত পরিচালনা করেন ঢাকাস্থ কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম মওলানা মোহাম্মদ রবিউল হক। বাংলাদেশসহ বিশে^র সকল মুসলিম উম্মার শান্তি, বাংলাদেশের অগ্রগতি এবং সকল মুসলিম শরণার্থীদের শান্তিময় জীবন কামনা করে দোয়া করা হয়।
নওগাঁ শহরের পূর্বপ্রান্তে সান্তাহার সংলগ্ন দোগাছী মাঠে গত ২৫ জানুয়ারি বৃহষ্পতিবার থেকে এ ইস্তেমা শুরু হয়। নওগাঁ, পাশ^বর্তী বগুড়া, জয়পুরহাট, রাজশাহী, নাটোর জেলাসহ দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় ২ লাখেরও বেশী ধর্মপ্রাণ মানুষ টঙ্গির বিশ^ ইস্তেমার পর বাংলাদেশে দ্বিতীয় বৃহত্তম এই আঞ্চলিক ইসলামী মহসমাবেশে যোগদান করেন।
কয়েকদিন ধরে ইস্তেমাস্থলে অবস্তানরত মুসল্লী ছাড়াও আখেরী মোনাজাতে অংশ নেয়ার জন্য সকাল থেকেই নওগাঁ জেলার বিভিন্ন উপজেলা এবং পাশর্^বর্তী জেলাসমূহ থেকে হাজার হাজার নারী পুরুষ আবালবৃদ্ধ বণিতা ইস্তেমাস্থলে এসে যোগ দেন।
দোয়া শেষ হওয়ার সাথে ইস্তেমাস্থল থেকে একযোগে বাড়ী ফেরা মানুষের ভিড়ে সান্তাহার-রানীনগর, সান্তাহার-নওগাঁ, সান্তা-আক্কেলপুর, সান্তাহার-বগুড়া সড়কসহ বিভিন্ন সংযোগ সড়কগুলো জন¯্রােতে পরিণত হয়। প্রায় দু’ঘন্টারও বেশী সময় লেগে যায় এসব সড়ক যানজট মুক্ত হতে।
শান্তিপূর্ণ এই ইস্তেমা সম্পন্ন করতে ব্যাপক নিরাপত্তমূলখ ব্যবস্থা গ্রহণ করে নওগাঁ জেলা পুলিশ। এ উপলক্ষে ইস্তেমাস্থলে বসানো হয় একটি সার্বক্ষণিক পুলিশ কন্ট্রোল রুম।

Related posts

Leave a Comment