বরগুনায় ১৫ হাজার পিস জাটকাসহ ১৮ জেলে আটক

ডেস্ক রিপোর্ট: বরগুনায় চারটি ট্রলারসহ ১৫ হাজার পিস জাটকা জব্দ করেছে পুলিশ। শনিবার রাতে বঙ্গপসাগরের মোহনার বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ট্রলারসহ জাটকা জব্দ করা হয়।atok-001

এসময় ১৮ জেলেকে আটক করা হয়।বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি মো. গোলাম মোস্তফা চৌধুরী বলেন, জাটকা শিকার রোধে শনিবার রাতভর সঙ্গপসাগরের বিভিন্ন পয়েন্টে অভিযান চালায় পাথরঘাটা থানা পুলিশ। এসময় এফবি বিল্লাহ রহমান, এফবি মায়ের দোয়া, এফবি সাগর-২, এফবি আসলাম নামের চারটি ট্রলারে অভিযান চালিয়ে ১৫ হাজার পিস জাটকা জব্দ করে পুলিশ।

এ বিষয়ে পাথারঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হাসান বলেন, আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিচার করা হবে। এছাড়া জব্দ করা ইলিশ বিভিন্ন এতিখানায় বন্টন করা হবে।

 

 

মিতু/বিবি নিউজ/৫০১

Related posts

Leave a Comment