সাতক্ষীরায় নদী থেকে কলেজ ছাত্রের লাশ উদ্ধার

lasসাতক্ষীরার হাড়দ্দাহ সীমান্ত সংলগ্ন ইছামতি নদী থেকে ওবায়দুল ইসলাম গাজী (২০) নামে এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সীমান্ত নদী ইছামতির হাড়দ্দাহ এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ওবায়দুল ইসলাম দেবহাটা উপজেলার উত্তর পারুলিয়া গ্রামের অদুদ গাজীর ছেলে ও খান বাহাদুর আহছান উল্লাহ কলেজের ১ম বর্ষের ছাত্র ছিলেন।

সাতক্ষীরা সদর থানার ওসি মারুফ আহমেদ জানান, স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে ইছামতি নদীর পাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়। লাশ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি জানান, গত ১৮ ডিসেম্বর বাবার সাথে অভিমান করে বাড়ি থেকে চলে যায় ওবায়দুল। আজ স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে ইছামতি নদী থেকে তার লাশ উদ্ধার হয়।

Related posts

Leave a Comment