বিরুশকার বিবাহোত্তর সংবর্ধনায় প্রধানমন্ত্রী মোদি

modiবলিউডে চলছে এখন উৎসবমুখর অবস্থা। কারণ বিরাট-আনুশকার বিয়ে। বিয়ের কাজটা দেশের বাইরে সেরে ফেললেও দেশে ফিরে কাছের সবাইকে নিয়ে বিবাহোত্তর সংবর্ধনা করছেন তারা। এতে ক্রিকেট তারকা থেকে বলিউড তারকাদের মেলা।

শুধু তাই নয় যোগ দিয়েছেন রাষ্ট্রীয় অনেক বড় কর্মকর্তা। আর চমক হিসেবে ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অনুষ্ঠানে প্রবেশ করেই বিরুশকাকে দুটি গোলাপ উপহার দেন তিনি। আর হাসিমুখে সেটি গ্রহণ করেন এই তারকা দম্পতি।
এর আগেও একটি ছবিতে তাদের একসাথে দেখা যায়। ২০ ডিসেম্বর নরেন্দ্র মোদির সঙ্গে তার বাসায় দেখা করেন বিরাট-আনুশকা। সেখানে মোদিকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে যান তারা।

তবে এই তাদের শেষ সংবর্ধনা নয়। আগামী ২৬ ডিসেম্বর দ্বিতীয় বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

Related posts

Leave a Comment