ভারতে ৪০ স্কুল ছাত্রসহ নৌকা ডুবি

নয়াদিল্লী, ১৩ জানুয়ারি : ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে শনিবার আরব সাগরের উপকূলে ৪০ জন স্কুলছাত্র নিয়ে একটি নৌকা ডুবে গেছে। দেশটির কর্মকর্তারা একথা জানান। স্থানীয় পুলিশ কর্মকর্তা বলেন, ‘এখন পর্যন্ত এই ঘটনায় ৩২ শিশুকে উদ্ধার করা হয়েছে। অন্যরা এখনো নিখোঁজ রয়েছে।’ স্থানীয় টিভি চ্যানেলে চার জনের মৃত্যুর কথা বলা হলেও আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে কিছু নিশ্চিত করে জানানো হয়নি। ওই কর্মকর্তা আরো বলেন, উদ্ধার অভিযানে যোগ দিতে ভারতীয় কোস্ট গার্ডের দুটি জাহাজ গতিপথ পরিবর্তন করে ঘটনাস্থলের দিকে রওয়ানা দিয়েছে। এছাড়াও উদ্ধার অভিযানে একটি বিমান ও দুটি হেলিকপ্টার পাঠানো হয়েছে।

Read More

সাভারে তরুনীকে গণধর্ষণের ঘটনায় প্রেমিক রাসেল মিয়াকে আটক

দিয়া ইসলাম , স্টাফ রিপোর্টার : সাভারের আশুলিয়ায় গার্মেন্টকর্মী এক তরুনীকে গণধর্ষণের ঘটনায় প্রেমিক রাসেল মিয়াকে আটক করেছে পুলিশ। ধর্ষিতা ঢাকা মেডিকেল কলেজের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন রয়েছে। শুক্রবার রাত ১০টায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের জিরানী এলাকায় সজ্ঞাহীন অবস্থায় ঐ গার্মেন্টকর্মীকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে পুলিশের সহযোগিতায় ঐ তরুনীকে উদ্ধারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় বলে নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আউয়াল। এঘটনায় ধর্ষিতা গার্মেন্টকর্মী সোনিয়ার ভাড়া বাসা ভাদাইল এলাকায় গিয়ে জানা যায়, বাবা-মা ও ছোট এক বোনের সাথে একটি কক্ষে…

Read More

ভারতে বাস খাদে পড়ে নিহত ৮

নয়াদিল্লী, ১৩ জানুয়ারি : ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে শনিবার একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজ থেকে পুকুরে পড়ে গেলে অন্তত আট জন নিহত ও আরো দশ জনের বেশি লোক আহত হয়েছে। দেশটির পুলিশ একথা জানিয়েছে। কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে অবস্থিত রাজ্যের হাসান জেলার কারিকিরির কাছে জাতীয় মহাসড়ক ৭৫-এ এই দুর্ঘটনা ঘটে। এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বলেন, ‘রাষ্ট্রীয় মালিকানাধীন বাসটিতে চালক ও কন্ডাক্টরসহ ৫০ আরোহী ছিল। দ্রুতগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেইলিং ভেঙ্গে নিচে পড়ে যায়।’ খবর সিনহুয়া’র। এতে ঘটনাস্থলেই দুই নারীসহ আট জন নিহত হয়। আহতদের…

Read More

মেসি জাদুতে তছনছ সেল্টা

স্পোর্টস ডেস্ক : দু’শ পঁয়তাল্লিশ মিলিয়ন পাউন্ডের দুই খেলোয়াড় সাইডলাইনে বসা। বলা হচ্ছে ওউসমান দেম্বেলে ও ফিলিপ কুতিনহোর কথা। ব্যয়বহুল দুই তারকা দেখলেন তাদের ছাড়াই বার্সেলোনা কি দুর্দান্ত দল! এই দলেই যে আছেন একজন ফুটবল জাদুকর। লিওনেল মেসির সেই জাদুকরি ফুটবলেই সেল্টা ভিগোকে তছনছ করে কোপা ডেল রের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বার্সা। প্রথম লেগে ১-১ ড্র, এরপর লা লিগায় রিয়াল মাদ্রিদকে জয়বঞ্চিত করা সেল্টাকে নিয়ে হয়ত একটু চিন্তিতই ছিল বার্সা ভক্তরা। কিন্তু কিসে কি, সেল্টাকে যেন পরশু ফুটবল খেলাটাই শিখিয়ে দিল কাতালানরা। ম্যাচের প্রথমার্ধেই স্কোরলাইন ৪-০। যেখানে তিনটিতেই মেসির…

Read More

সাভার হাসপাতালের বেডে বিড়াল

স্টাফ রিপোর্টার, সাভার : সাভার ৫০ শয্যা বিশিষ্ট সরকারী ‘সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’ হাসপাতালে ঠিকমত রোগীরা চিকিৎসা সেবা পাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। যেখানে দেশের সব সরকারী হাসপাতালে রোগীদের ঠাই দিতে পারছে না কতৃপক্ষ সেখানে সাভার সরকারী হাসপাতালে দেখা গেল ভিন্ন চিত্র। সরজমিনে হাসপাতাল ঘুরে দেখা গেল হাসপাতালের বেডে রোগীর বদলে শুয়ে আছে বিড়াল। ভিতরের পরিবেশও নেংড়া। কিন্তু বাহিরের চিত্র ভিন্ন। যেমনটা ‘বাহিরে ফিটফাট, ভিতরে সদরঘাট’র মতো। হাসপাতালে রোগীদের ঠিক মত চিকিৎসা সেবা না দিয়ে হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার জাহিদুর রহমানসহ অন্য কর্মকর্তারা মোবাইল ফোনে সেলফি তোলায় ব্যাস্ত থাকেন সব…

Read More

সাভারে ট্রান্সফরমার তৈরির কারখানায় ডাকাতি

দিয়া ইসলাম , সাভার :  সাভারে একটি ট্রান্সফরমার তৈরির কারখানায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা এ সময় ওই কারখানায় সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা ও মুখ বেঁধে প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুটপাট করেছে। সাভারের আমিনবাজারের সালেহপুর এলাকায় ইউনাইটেড জেনারেল ইলেকট্রনিক্স কারখানায় শনিবার ভোর রাতে এ ডাকাতির ঘটনা ঘটে। কারখানার ম্যানেজার রোকনুজ্জামান বলেন, ভোর রাতে ওই কারখানার ভিতরে ২০/২৫ সদস্যের একদল ডাকাত প্রবেশ করে কারখানার ৯ জন ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ানদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা ও মুখ বেঁধে সবাইকে একটি রুমের মধ্যে আটকিয়ে রেখে মারধর করে। এরপর তারা কারখানার…

Read More