দিয়া ইসলাম , স্টাফ রিপোর্টার : সাভারের আশুলিয়ায় গার্মেন্টকর্মী এক তরুনীকে গণধর্ষণের ঘটনায় প্রেমিক রাসেল মিয়াকে আটক করেছে পুলিশ। ধর্ষিতা ঢাকা মেডিকেল কলেজের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন রয়েছে।
শুক্রবার রাত ১০টায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের জিরানী এলাকায় সজ্ঞাহীন অবস্থায় ঐ গার্মেন্টকর্মীকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে পুলিশের সহযোগিতায় ঐ তরুনীকে উদ্ধারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় বলে নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আউয়াল।
এঘটনায় ধর্ষিতা গার্মেন্টকর্মী সোনিয়ার ভাড়া বাসা ভাদাইল এলাকায় গিয়ে জানা যায়, বাবা-মা ও ছোট এক বোনের সাথে একটি কক্ষে সে বসবাস করত। সে স্থানীয় সোনিয়া স্যোয়েটার নামে একটি গার্মেন্টেসে হেলপার পদে কাজ করত। অপরদিকে আটক রাসেল মিয়া বগুড়া জেলার সাড়িয়াকান্দি থানার কামালপুর গ্রামের আলা মিয়ার ছেলে। আটক অপর জন বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের সভাপতি তুহিন আহম্মেদ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
এঘটনার পর সোনিয়া শুক্রবার বিকেল ৩টার দিকে বাসা থেকে নিজ কর্মস্থলে বেতন উত্তোলনের কথা বলে বেরিয়ে যায়। এরপর সর্বশেষ রাত ১০টায় গণধর্ষণের শিকার হওয়া সোনিয়াকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের জিরানী এলাকায় সজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয়।
এঘটনায় শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত সোনিয়ার কথিত প্রেমিক রাসেলকে চন্দ্রা থেকে ও শ্রমিক নেতা তুহিন আহম্মেদকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এঘটনায় ভুক্তভোগীর পরিবার (বাবা- মান্নান) বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেছে বলে জানা গেছে।
এই সংবাদ লেখা পর্যন্ত ঢাকা জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনার তদন্তের জন্য ক্যামেরার সামনে মন্তব্য করতে রাজি হয়নি।
সাভারে তরুনীকে গণধর্ষণের ঘটনায় প্রেমিক রাসেল মিয়াকে আটক
