শুভশ্রীকে ধন্যবাদ জানালেন মিমি!

শুভশ্রী গাঙ্গুলি ও মিমি চক্রবর্তী। নির্মাতা রাজ চক্রবর্তীর বাস্তব জীবনের দুই নায়িকার ত্রিভুজ প্রেমের গল্প সবারই জানা। বিষয়টি নিয়ে পানি কম ঘোলা হয়নি। বেশ বড় সময় জুড়ে আলোচনায় ছিলেন তারা। বোঝে না সে বোঝে না সিনেমার সময় তাদের মধ্যে প্রেমের সূচনা। সিনেমাটি পরিচালনা করেন রাজ। নায়িকা ছিলেন মিমি। এরপর ২০১৬ সালে ব্রেকআপ হয় এ জুটির। পরবর্তী সময়ে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান রাজ। এ জুটির বিয়ের গুঞ্জন রটে যায়। তবে রাজ-শুভশ্রীর সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি। রাজের সঙ্গে প্রেমের জেরে মিমি-শুভশ্রীর সম্পর্কের অবনতি ঘটে। প্রায়ই পরস্পরের বিরুদ্ধে নানা অভিযোগ…

Read More

সরাইলে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সন্দেহভাজন দুই ‘ডাকাত’ সদস্য নিহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার রাতে উপজেলার শাহবাজপুর-দেওড়া আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, হবিগঞ্জের লাখাই উপজেলার স্বজন গ্রামের আকতার হোসেনর ছেলে আবুল বাশার (২৬) ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুতিয়ারা গ্রামের আব্দুল আওয়ালের ছেলে এন্তা ডাকাত ওরফে ওহাব (৩২)। পুলিশ জানিয়েছে, তাদের নিয়ে রাতে অস্ত্র উদ্ধারে বের হয় পুলিশ। পথিমধ্যে তাদের সহযোগীরা পুলিশের দিকে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি করলে দুই ‘ডাকাত’ গুলিবিদ্ধ হন। পরে জেলা সদর হাসপাতালে নেয়া হলে চিকিত্সক তাদের মৃত ঘোষণা করেন। পুলিশের দাবি, গোলাগুলিতে…

Read More

ন্যাম ভবনে এমপি-পুত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লার ছেলে অনিক আজিজ স্বাক্ষরের (২৬) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল সাতটার দিকে ৫ নম্বর ভবনের ৬০৪ নম্বর ফ্লাট থেকে অনিকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। শেরে-বাংলা নগর থানার ওসি গোপাল গনেশ বিশ্বাস অনলাইনকে জানান, খবর পেয়ে আমরা সকাল সাতটার দিকে অনিকের বেডরুম থেকে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করি। প্রাথমিক তদন্তে মৃত্যুর প্রকৃত কারণ সনাক্ত হয়নি। মৃত্যুর কারণ সনাক্তের জন্য লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী মৃত্যুর…

Read More

আইন-শৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তার নিয়ন্ত্রণে চলছে ইয়াবা ব্যবসা

উচ্চাভিলাসি পরিবারের একমাত্র সন্তান রায়হান(ছদ্মনাম)। কোনদিন অভাব দেখেনি। হাত বাড়ালেই মিলেছে টাকা। তাই খরচেও কোন কার্পণ্য ছিল না তার। খরচে কার্পণ্য পরিবারেরও পছন্দ না। একটা মাত্র ছেলে, যখন যেটা চেয়েছেন তখন সেটাই সামনে হাজির হয়েছে। মুখ থেকে উচ্চরন করতে যতক্ষন, ছেলের সামনে হাজির করতে বারণ নেই ব্যবসায়ী বাবার। ছোটবেলা থেকেই হাইসোসাইটিতে বসবাস। বন্ধু-বান্ধব মহলও গড়ে ওঠে হাইসোসাইটিতে। এরই মধ্যে ছেলের ইংরেজী মাধ্যম থেকে ও লেভেল শেষ। পরিবার সিদ্ধান্ত নিল, দেশে থাকলে ছেলে নষ্ট হয়ে যাবে। তাই তাকে বিদেশে পড়তে পাঠানো হোক। যেই কথা, সেই কাজ। পাঠানো হলো ইংল্যান্ডে। ডিগ্রি শেষ…

Read More

রোহিঙ্গা সংকট মোকাবেলায় আরো সহায়তা প্রয়োজন : বিশ্বব্যাংক

ঢাকা, ২১ জানুয়ারি : বাংলাদেশে রোহিঙ্গা উদ্বাস্তু সংকট দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে। রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধে এবং মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়া এ সকল রোহিঙ্গার জন্য জরুরি সহায়তা প্রয়োজন। শনিবার ঢাকায় বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট এ্যানেট ডিক্সন কক্সবাজারে রোহিঙ্গা শিবিরগুলো পরির্দশন শেষে মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়া বিপুলসংখ্যক রোহিঙ্গার আশ্রয় দেয়ার জন্য বাংলাদেশ সরকার এবং জনগণের প্রশংসা করেছেন। তিনি বলেন, বিশ্বব্যাংক কক্সবাজারে আশ্রয় গ্রহণকারী রোহিঙ্গাদের আশ্রয়দাতা এবং রোহিঙ্গা উদ্বস্তুদের সহায়তায় বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে। ডিক্সন…

Read More

চিলিতে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প

বেইজিং, ২১ জানুয়ারি : চিলিতে ৬ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। রোববার গ্রিনিচ মান সময় ০১:০৬:৪২টায় পুত্রে থেকে ৭৬ কিলোমিটার দক্ষিণে এটি আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা একথা জানিয়েছে। খবর সিনহুয়া’র। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ১৮ দশমিক ৮৮৭৯ ডিগ্রী দক্ষিণ অক্ষাংশ থেকে ৬৯ দশমিক ৬১৬৫ ডিগ্রী উত্তর দ্রাঘিমাংশে।

Read More

আইপিএল নিলামে অংশ নিবেন ৫৭৮ জন খেলোয়াড়

নয়াদিল্লী, ২১ জানুয়ারি  : আগামী ২৭ ও ২৮ জানুয়ারি ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে চলতি বছরের আইপিএল নিলাম। এবারের নিলামে দেশী ও বিদেশী ১৬জন মারকুই খেলোয়াড়সহ ৫৭৮জন খেলোয়াড় অংশ নিবেন। বিসিসিআই প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ১৮ জন খেলোয়াড়কে ঠিক রেখে ১৮২টি স্লটে নিলাম অনুষ্ঠিত হবে। এর মধ্যে সর্বোচ্চ রিসার্ভ মূল্য ধরা হয়েছে ২ কোটি রুপি। ১৩জন ভারতীয়সহ ৩৬জন খেলোয়াড় শীর্ষ ব্র্যাকেটে থাকবেন। মারকুই খেলোয়াড়রা হলেন রবিচন্দ্রন অশ^ীন, গৌতম গাম্ভীর, শিখর ধাওয়ান, অজিঙ্কে রাহানে, হারভাজন সিং, যুবরাজ সিং, ক্রিস গেইল, বেন স্টোকস, কেন উইলিয়ামসন, গ্লেন ম্যাক্সওয়েল, জো রুট, মিশেল স্টার্ক, ফাফ ডু…

Read More

আখেরি মোনাজাতের মধ্যদিয়ে আজ শেষ হচ্ছে বিশ্ব ইজতেমা

আজ রবিবার বহু কাঙ্ক্ষিত আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হচ্ছে ৫৩তম বিশ্ব ইজতেমা। সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টার মধ্যে অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত। তাবলিগ জামাতের অন্যতম শূরা সদস্য বাংলাদেশের কাকরাইল মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ জোবায়ের আখেরি মোনাজাত পরিচালনা করবেন। মোনাজাতের আগে ইমান ও আমলের উপর হেদাতি বয়ান করবেন বাংলাদেশের মাওলানা আব্দুল মতিন। আয়োজকদের ধারণা, তীব্র শীত না থাকায় আখেরি মোনাজাতে দেশ-বিদেশের ২০ থেকে ২৫ লাখ ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেবেন। ইতিমধ্যে মোনাজাতে শরিক হতে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি টঙ্গীর আশপাশে এসে অবস্থান নিয়েছেন। অনেকে আত্মীয়-স্বজনের বাসা-বাড়িতে উঠেছেন। আজ মোনাজাতের আগ পর্যন্ত…

Read More