দিয়া ইসলাম : বাড়াবো প্রাণিজ আমিষ গড়বো দেশ,স্বাস্থ্য মেধা সমৃদ্ধির বাংলাদেশ এই শ্লোগানকে সামনে ধারণ করে সাভারে পালিত হলো প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ২০১৮।
এ উপলক্ষে সকালে সাভার উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে বেলুন উড়িয়ে প্রাণিসম্পদ সেবা সপ্তাহর উদ্বোধন করেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য ডা.এনামুর রহমান। পরে সাভার বাজার বাসষ্ট্যান্ড থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি ঢাকা আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
র্যালিতে এসময় প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাভার উপজেলা পালিত হলো প্রাণিসম্পদ সেবা
