সাভারের বিরুলিয়ায় যুবলীগ নেতার হত্যা কারীদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

sav-berliyaদিয়া ইসলাম , সাভার : দুই লক্ষ টাকা চাঁদা না পেয়ে সাভারের বিরুলিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর শিকদারকে কুপিয়ে হত্যার ঘটনায় সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে সাভারে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।
রবিবার সকাল ১০ টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান বাজারে কয়েক’শ এলাকাবাসী হাতে হাত ধরে এ মানববন্ধন কর্মসুচী পালন করেন।
মানববন্ধন থেকে এসময় এলাকাবাসী অবিলম্বে সন্ত্রাসী মোশারফ করিম অপুকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। আজ কালের মধ্যে হত্যা কারীকে গ্রেপ্তার না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন এলাকাবাসী। মানববন্ধন শেষে এলাকাবাসী বিরুলিয়া চারাবাগ রাস্তা প্রায় ১ ঘন্টা অবরোধ করে রাখেন।
বিরুলিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল মন্ডল বলেন গত ২৬ জানুয়ারি দুই লক্ষ টাকা চাঁদা না পেয়ে সাভারের দত্তপাড়া এলাকায় বিরুলিয়া ইউনিয়ের ৯ নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর শিকদারকে কুপিয়ে হত্যা করে একই এলাকার আশরাফ আলীর ছেলে শীর্ষ সন্ত্রাসী মোশারফ করিম অপুও তার সহযোগীরা।
এঘটনায় থানায় হত্যা মামলা হলেও পুলিশ এখন পর্যন্ত এ হত্যা কান্ডের ঘটনায় কাউকে আটক করতে পারেনি।
এদিকে নিহত যুবলীগ নেতার বাড়িতে চলছে শোকের মাতম প্রিয় সন্তানকে হারিয়ে নিহতের বাবা ও মা বাকরুদ্ধ হয়ে পড়েছেন।
এবিষয়ে সাভার মডেল থানার এস আই ইবনে ফরহাদ বলেন হত্যা কারীদের আটক করতে পুলিশ কাজ করছে।

Related posts

Leave a Comment