সাভারের আশুলিয়ার পাড়াগ্রাম উচ্চ বিদ্যালয়ের পুরুস্কার বিতরণ

Saver5দিয়া ইসলাম : সাভারের আশুলিয়ার পাড়াগ্রাম উচ্চ বিদ্যালয়ের সপ্তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়েছে।
রবিবার দুপুরে পাড়াগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য ডা.এনামুর রহমান।
এসময় সংসদ সদস্য ডা.এনামুর রহমান আগামী জাতীয় নির্বাচনে সবাইকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।
পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান,সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলী হায়দার,আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সরকার,আশুলিয়া থানা যুবলীগের সদস্য কুসুম মোল্ল্যা,ইউপি সদস্য রুহুল আমিন মন্ডলসহ আরো অনেকে।
পুরুস্কার বিতরণ শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Related posts

Leave a Comment