সাভারে স্বামীকে বেঁধে রেখে এক গৃহবধূকে গণধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার দিবাগত রাতে কাউন্দিয়া এলাকায় এ গণধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ধর্ষণের শিকার ওই নারী রাতেই সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত দুই বখাটে যুবককে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, ‘কাউন্দিয়া এলাকায় বখাটে রায়হান, আলামিনসহ কয়েকজন যুবক ওই এলাকার এক মুদি দোকানদারের স্ত্রীকে কিছুদিন দিন যাবৎ কুপ্রস্তাবসহ নানাভাবে উত্যক্ত করে আসছিলো। শনিবার রাতে দোকান শেষে স্বামী-স্ত্রী এক সাথে বাসায় ফেরার পথে ওই বখাটেরা রাস্তায় তাদের গতিরোধ করে। পরে বখাটেরা ওই দম্পতিকে রাস্তা থেকে তুলে…
Read MoreDay: January 13, 2019
আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ, আহত ১০
সাভারের আশুলিয়ায় সপ্তম দিনের মতো চলছে পোশাক শ্রমিকদের বিক্ষোভ। মজুরি বৈষম্যের প্রতিবাদে রবিবারও সড়ক অবরোধ করেছেন তারা। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ১০ শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে। অর্ধশত পোশাক কারাখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। জানা গেছে, শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। উভয়পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়ায় অন্তত ১০ শ্রমিক আহত হন।
Read Moreউপজেলা নির্বাচনে বিএনপিসহ সব রাজনৈতিক দল অংশ নেবে বলে কাদেরের আশাবাদ
ঢাকা, ১৩ জানুয়ারি : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপিসহ দেশের সকল রাজনৈতিক দল অংশ নেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি আজ সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের সঙ্গে ঢাকাসহ রাজধানীর আশেপাশের জেলাসমুহের দলীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে আয়োজিত এক যৌথসভার সূচনা বক্তব্যে এ আশাবাদ ব্যক্ত করেন। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘আগামী উপজেলা নির্বাচনের জন্য সব দলকে এখনই প্রস্তুতি নিতে হবে। এ নির্বাচনে বিএনপি-ঐক্যফ্রন্টসহ অন্যান্য দল আসবে বলে আমরা আশা করি।’ তিনি বলেন, ‘আমরা বিরোধী প্রতিপক্ষকে দুর্বল মনে…
Read Moreবিএনপি জামায়াতকে পরিত্যাগ না করলে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন কামাল হোসেন আশা তথ্যমন্ত্রীর
ঢাকা, ১৩ জানুয়ারি : স্বাধীনতা বিরোধী জামায়াতকে যদি বিএনপি পরিত্যাগ না করে তাহলে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে আশা প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। আজ রোববার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে তথ্য মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন সংস্থার প্রধানদের সঙ্গে আয়োজিত কর্ম পরিকল্পনা বিষয়ক সভার সূচনা বক্তব্যে তিনি এই আশা প্রকাশ করেন। ‘জামায়াতকে সঙ্গে নিয়ে নির্বাচন করার সিদ্ধান্ত ভুল ছিল’ তা স্বীকার করায় কামাল হোসেনকে ধন্যবাদ জানিয়ে হাছান মাহমুদ বলেন, ‘এই স্বীকারোক্তির মাধ্যমে আমি মনে করব তারা জামায়াতকে পরিত্যাগ…
Read Moreমার্কিন সরকারি সেবা কার্যক্রমে অচলাবস্থা কাটাতে জরুরি অবস্থা নয় : ট্রাম্প
ওয়াশিংটন, ১৩ জানুয়ারি : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সরকারের আংশিক সেবা কার্যক্রমে বিদ্যমান অচলাবস্থা কাটাতে তিনি জরুরি অবস্থা ঘোষণা করছেন না। রোববার এই অচলাবস্থার টানা ২৩তম দিন। ট্রাম্প মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের জন্য ৫৭০ কোটি মার্কিন ডলার চাইলে বিরোধী ডেমোক্র্যাট দলের কংগ্রেস সদস্যরা এর বিরোধিতা করেন। খবর বার্তা সংস্থা এএফপি’র। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি কংগ্রেসের অনুমোদন ছাড়াই এই অর্থের জন্য অবিলম্বে জরুরি অবস্থা ঘোষণার সম্ভাবনা নাকচ করে দিয়ে বলেন, তিনি একটি সমঝোতায় আসার জন্য বিরোধী ডেমোক্র্যাটদের আরো সময় দিতে চান। শনিবার রাতে এই সাক্ষাতকারে তিনি আরো বলেন,…
Read Moreসশস্ত্র বাহিনীর শহীদদের প্রতি শ্রদ্ধা প্রধানমন্ত্রীর
ঢাকা, ১৩ জানুয়ারি : চতুর্থ বার এবং টানা তৃতীয় বারের মত দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় সশস্ত্র বাহিনীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আজ সকালে ঢাকা সেনানিবানের শিখা অনির্বাণে পুষ্পার্ঘ্য অর্পণ করে এই শ্রদ্ধা নিবেদন করেন। শেখ হাসিনা শিখা অণির্বাণের বেদীতে পুষ্পাঞ্জলী অর্পণের পর মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসেবে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি চৌকষ দল এ সময় গার্ড অব অনার প্রদান করে। এ সময় বিউগলে বেজে ওঠে করুন সুর। প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা…
Read More