সাভারের আশুলিয়ায় সপ্তম দিনের মতো চলছে পোশাক শ্রমিকদের বিক্ষোভ। মজুরি বৈষম্যের প্রতিবাদে রবিবারও সড়ক অবরোধ করেছেন তারা। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ১০ শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে। অর্ধশত পোশাক কারাখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
জানা গেছে, শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। উভয়পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়ায় অন্তত ১০ শ্রমিক আহত হন।
