সাভারে স্বামীকে বেঁধে গৃহবধূকে গণধর্ষণ, গ্রেফতার ২

সাভারে স্বামীকে বেঁধে রেখে এক গৃহবধূকে গণধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার দিবাগত রাতে কাউন্দিয়া এলাকায় এ গণধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ধর্ষণের শিকার ওই নারী রাতেই সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত দুই বখাটে যুবককে গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, ‘কাউন্দিয়া এলাকায় বখাটে রায়হান, আলামিনসহ কয়েকজন যুবক ওই এলাকার এক মুদি দোকানদারের স্ত্রীকে কিছুদিন দিন যাবৎ কুপ্রস্তাবসহ নানাভাবে উত্যক্ত করে আসছিলো। শনিবার রাতে দোকান শেষে স্বামী-স্ত্রী এক সাথে বাসায় ফেরার পথে ওই বখাটেরা রাস্তায় তাদের গতিরোধ করে। পরে বখাটেরা ওই দম্পতিকে রাস্তা থেকে তুলে পাশ্ববর্তী একটি নির্জন স্থানে নিয়ে স্বামীকে বেঁধে রেখে পালাক্রমে তার স্ত্রীকে ধর্ষণ করে।ঘটনাটি কাউকে না জানানোর জন্যও তাদের হুমকি দেয় ধর্ষকেরা। পরে ওই নারী রাতে স্বামীকে সঙ্গে নিয়ে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ওই রাতেই অভিযান চালিয়ে কাউন্দিয়া এলাকা থেকে প্রধান অভিযুক্ত রায়হান ও আলমিনকে গ্রেফতার করে।’

Related posts

Leave a Comment