মেক্সিকোতে গ্যাস পাইপলাইনে ভয়াবহ বিস্ফোরণে রোববার মৃতের সংখ্যা বেড়ে ৮৫ জনে দাঁড়িয়েছে। কর্তৃপক্ষ এই ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার দৃঢ় অঙ্গীকার করেছে। তেল চোরেরা লাইন ফুটো করায় শত শত মানুষ গ্যাসোলিন সংগ্রহ করতে আসে। শুক্রবার রাতের এ বিস্ফোরণে হতাহতের ঘটনাটি ঘটে। শনিবার রাতে হিদালগো রাজ্যে ঘটনাস্থলে উদ্ধার অভিযান শেষ হয়েছে। পরিবারের সদস্যরা তাদের প্রিয়জনের মৃতদেহ সৎকার শুরু করেছে। কর্মকর্তারা মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে। স্বাস্থ্যমন্ত্রী জর্জ আলকোসার বলেন, এখন পর্যন্ত এই ঘটনায় ৮৫ জন মারা গেছে এবং আরো ৫৮ জন হিদালগোর হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। অন্যান্যদের বিশেষ চিকিৎসার…
Read MoreDay: January 21, 2019
পদ্মা সেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি ৬৩ ভাগ : ওবায়দুল কাদের
পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি শতকরা ৬৩ ভাগ এবং এ মাসের শেষ সপ্তাহে জাজিরা প্রান্তে আরও একটি স্প্যান স্থাপন করা হবে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের আজ বনানীর সেতু ভবনের সম্মেলন কক্ষে সেতু বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান। আগামী মাসের মাঝামাঝি সময়ে ট্যানেল বোরিং মেশিনের (টিএমবি) মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে কর্ণফুলী টানেলের খনন কাজ শুরু করা হবে বলেও তিনি জানান। ওবায়দুল কাদের জানান, ‘পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের মূল সেতুর অগ্রগতি শতকরা ৭৩ ভাগ, নদীশাসন কাজের অগ্রগতি শতকরা ৫০ ভাগ ও মোট ২৬১ টি…
Read Moreনতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক শুরু
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সকাল ১০টায় তাঁর তেজগাঁওস্থ কার্যালয়ে নবগঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠক শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রী তাঁর মন্ত্রিসভার সদস্যদের ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত সোনার বাংলাদেশ গড়ে তোলার মাধ্যমে সরকারের লক্ষ্য পূরণে সর্বোচ্চ সততা এবং আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। এরআগে মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম প্রধানমন্ত্রীকে টানা তৃতীয়বার সহ মোট চতুর্থবারের মত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান। গত ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল বিজয়ের পর গত ৭ জানুয়ারি আওয়ামী লীগ সভাপতি…
Read More