
সাভার, ৩০ মার্চ,২০২০(বিবিনিউজ):করোনা ভাইরাস প্রতিরোধ কর্মসূচিতে সাভার,আশুলিয়া ও ঢাকার ধামরাইয়ে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দুঃস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে জনপ্রতিনিধি,চলচিত্র অভিনেতা ও সমাজকর্মীরা।

বিকেলে ঢাকার ধামরাইয়ের ডালিপাড়া এলাকায় কয়েক’শ সমাজের অসহায় ও দুস্থদের মাঝে আমেনা নূর ফাউন্ডেশনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন আন্তর্জাতিক ব্যবসায়ী ও সিআইপি আহম্মদ আল জামান।
অন্যদিকে আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামের ব্যক্তিগত তহফিল থেকে বাঁশবাড়ি ফুলবাগান এলাকায় কয়েক’শ সমাজের অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও পারভেজুর রহমান জুমন।
এছাড়া সাভারের হেমায়েতপুরে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমরের উদ্যোগে সমাজের কয়েক’শ অসহায় ও নারী পুরুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন চলচিত্র অভিনেতা অনন্ত জলিল।
এছাড়াও সাভারের ফিরিঙ্গিকান্দা গ্রামে রাতের আধারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সমাজের অসহায় ও দুস্থদের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী বিতরণ করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান জুমন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহফুজ।
বিতরণ করা ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল,ডাল,তেল,লবন,সাবান,আলুসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য।
