সাভারে কোয়ারেন্টাইন না মেনে বিয়ের আয়োজন করায় আসর ভেঙ্গে দেয়া হয়েছে

সাভার,২৯ মার্চ ২০২০(বিবিনিউজ):কোয়ারেন্টাইন না মেনে বিয়ের আয়োজন করায় সাভারে দুই জার্মান ও পতুগাল প্রবাসীর বিয়ে ভেঙ্গে দিয়েছে সাভার উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশিচত করেছেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান জুম্মন।
বিকেলে সাভারের ডগরমোড়া ও আশুলিয়ার ধলপুর এলাকায় এঘটনা ঘটে। এলাকাবাসী জানায় পাঁচ দিন আগে জার্মাল ও পতুগাল থেকে দুই প্রবাসী সাভারে নিজের গ্রামের বাড়িতে ফিরে আসেন। প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হলেও সেটা না মেনে তারা বিয়ের আয়োজন করেন। স্থানীয়রা বিয়ের বিষয়টি উপজেলা প্রশাসনকে জানালে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে বিয়ের আসর ভেঙ্গে দেন। পরে তাদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। অন্যদিকে সাভারে হোম কোয়ারেন্টাইন থেকে মা ও ছেলে পলাতক রয়েছে। বিকেলে খবর পেয়ে ওই বাড়িটি পরিদর্শন করেছেন সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ। নির্বাহী ম্যাজিষ্ট্রেট জানান গত ১৫ মার্চ মা ও ছেলে ভারত থেকে মানিকগঞ্জের সিংগাইরে নিজ বাড়িতে ফিরে আসেন। পরে সিংগাইর উপজেলা প্রশাসন তাদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বললে মা ও ছেলে প্রশাসনের চোখ ফাকি দিয়ে সাভারের ব্যাংক কলোনী এলাকায় ভাড়া বাসায় অবস্থান নেন। পরে আজ খবর পেয়ে ওই বাড়িতে অভিযান চালান তিনি। এসময় নির্বাহী ম্যাজিষ্ট্রেটের আসার খবর পেয়ে ওই ভাড়া বাড়ি থেকে মা ও ছেলে পালিয়ে যাওয়ার কারণে তাদেরকে জরিমানা করা সম্ভব হয়নি। নির্বাহী ম্যাজিষ্ট্রেট জানান আমরা সজাগ রয়েছে মামা ও ছেলে ভাড়া বাসায় আসামাত্র আমরা আইনি ব্যবস্থা নেব। এদিকে উৎসুক জনতা ওই বাড়ির আশেপাশে খবর পেয়ে ভিড় জড়ান। এঘটনায় ওই এলাকায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।
এদিকে করোনা ভাইরাসের কারণে সাভারে চালের বাজারে অস্থিরতা দেখা দিয়েছ। প্রতি বস্তায় ব্যবসায়ীরা দুই থেকে তিন’শ টাকা দাম বাড়িয়েছেন। বিকেলে চাইলের দাম বেশী রাখায় সাভারের নামা বাজার এলাকায় চাউলের আড়ৎ এ তিন চাউল ব্যবসায়ীকে নগদ দেড় লক্ষ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ। এসময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট বাজারে মাইকিং করে বলেন বাজারে নিত্যপ্রযোজনীয় জিনিস পত্র মজুদ রয়েছে কেউ বেআইনি ভাবে দাম বাড়ালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া করোনা ভাইরাস সন্দেহ সাভারে বিদেশ ফেরত ২৮ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে বলে জানিয়েছেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সায়েমুল হুদা।

Related posts

Leave a Comment