ঢাকার ধামরাইয়ে ছয় জন নিহত হওয়ার ঘটনায় দুই জন আটক

সাভার প্রতিনিধি,১০ মার্চ,২০২০(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে চলন্ত ভ্যানে গাছ ফেলে ছয় জন নিহত হওয়ার ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে ধামরাইর বালিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে ধামরাই থানা পুলিশ। ছয় জন নিহত হওয়ার ঘটনায় নিহত এক জনের পরিবারের সদস্যরা সাত জনকে আসামী করে অজ্ঞাত আরও বেশ কয়েক জনের নাম উল্লেখ করে সকালে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ জানায় গতকাল দুপুরে ধামরাইর বালিয়া ইউনিয়ন পরিষদ থেকে আটজন ব্যক্তি বয়স্ক ভাতার কার্ড নিয়ে একটি ভাড়ায় চালিত ভ্যানে করে বাড়িতে ফিরছিলেন। পরে তাদের ভ্যানটি কাওয়ালীপাড়া বালিয়া আঞ্চলিক সড়কের মাদারপুর এলাকায় পৌছলে রাস্তায় গাছ কাটার সময় একটি কড়াই গাছ তাদের চলন্ত ভ্যানের উপরে পড়লে ঘটনাস্থলেই ছয়জন নিহত হয়। এসময় আহত হয় আরও একজন। পরে এঘটনায় আজ নিহত এক জনের পরিবারের সদস্যরা ধামরাই থানায় মামলা দায়ের করলে আজ সকালে ওই এলাকায় অভিযান চালিয়ে সড়ক বিভাগ (সওজ) এর কন্টাকটার সোনা মিয়া (৫০) ও শ্রমিক সাইফুল ইসলামকে (৩৫) আটক করে পুলিশ। এদিকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। ময়না তদন্ত শেষে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করবে পুলিশ। এক সাথে ভয়ভহ ভাবে ছয় জন এই দুর্ঘটনায় নিহত হওয়ায় ওই ইউনিয়নের বিভিন্ন গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবারে চলছে শোকের মাতক।
প্রত্যক্ষদর্শীদের দাবি সড়ক বিভাগ (সওজ) এর শ্রমিকরা ঝুকিপূর্ণ ভাবে রাস্তায় গাছ কাঠছিলেন সজাগ থেকে গাছ কাটলে এই দুর্ঘটনা ঘটতো না। এঘটনায় তারা (সওজ) এর শ্রমিকদের কঠোর শাস্তি দাবি করেছেন।
এবিষয়ে ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন মামলার অন্য আসামীদের আটকের প্রক্রিয়া চলছে ও দুই আসামীকে আজ দুপুরে আদালতে প্রেরণ করা হবে।

Related posts

Leave a Comment