সাভারের হেমায়েতপুরে শ্রমিকের রহস্য জনক মৃত্যু

সাভার,৩ মার্চ,২০২০(বিবিনিউজ):সাভারে বাংলাদেশ বিসিক শিল্প নগরী ট্যানারীতে এক শ্রমিকের রহস্য জনক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকার বাংলাদেশ বিসিক শিল্প নগরীর এস বি শাহী ট্যানারির ভিতরের একটি রুম থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ বলছে রাতে ওই ট্যানারির ভিতরে একটি রুমে ঘুমিয়ে ছিলেন ওই কারখানার সুপার ভাইজার মুনতাজ মিয়া (৫৫)। পরে সকালে কারখানার অন্য শ্রমিকরা তার মৃতদেহ দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে। নিহতের মেয়ে সুইটি আক্তার জানান তার বাবার রহস্য জনক মৃত্যু হয়েছে। কারণ মৃত্যুর আগে তার বাবা মারা গেছে কিনা কোন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়নি। লাশের ময়না তদন্ত করলে মৃত্যুর রহস্য উৎঘাটন করা যাবে বলে জানিয়েছে পুলিশ।
অন্য শ্রমিকদের দাবি এর কয়েক মাস আগেও ওই কারখানা থেকে দুই শ্রমিকের লাশ উদ্ধার করেছিলো পুলিশ। ওই কারখানা শ্রমিকদের জন্য মৃত্যুকুপে পরিনত হয়েছে বলে দাবি করেন তারা।
নিহত ওই শ্রমিক লক্ষীপুর জেলার সদর থানার বটতলা গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। সে রাজধানীর জিগাতলা এলাকায় একটি বাড়িতে স্ত্রী সন্তান নিয়ে ভাড়া থাকতো।
এবিষয়ে সাভার মডেল থানার ট্যানারী পুলিশ ফাঁড়ির ইনচার্য এমরাত বলেন ময়না তদন্তের পরে তার মৃত্যু সম্পর্কে জানাযাবে।
অন্যদিকে ঢাকার ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে শ্রী দেবী নামের (২০) এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা বলছে কিভাবে ওই গৃহবধুর মৃত্যু হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
সাভার

Related posts

Leave a Comment