পদ্মায় নৌকাডুবিতে শিশুর মৃত্যু, অনেকে নিখোঁজ

০৬ মার্চ ২০২০(বিবিনিউজ):রাজশাহীর পদ্মা নদীতে আজ শুক্রবার সন্ধ্যায় নৌকাডুবির ঘটনা ঘটেছে। বউভাত শেষে নবদম্পতিসহ ২৫ জন ওই নৌকায় করে কনের বাড়িতে ফিরছিলেন। এ ঘটনায় এখন পর্যন্ত এক শিশুর লাশ পাওয়া গেছে। বরসহ সাতজনকে উদ্ধার করা হয়েছে।

শ্রীরামপুর এলাকায় শহরের পাশে ডিসি বাংলার বিপরীতে পদ্মা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

উদ্ধার হওয়া ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, মৃত শিশুটির নাম মরিয়ম। তার মা বৃষ্টি খাতুনও (২২) নৌকায় ছিলেন। তাঁকে উদ্ধার করা গেলেও তাঁর স্বামী রতন আলীকে এখনো পাওয়া যায়নি। এ ছাড়া বর রুমন আলী, নাসরীন বেগম (২২), তাঁর স্বামী সুমন আলী (২৮) ও তাঁদের মেয়ে সুমনাকে (৮) উদ্ধার করা হয়েছে।বর্তমানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে।
ফায়ার সার্ভিসের স্থানীয় সিনিয়র স্টেশন অফিসার আব্দুল রউফ জানিয়েছেন, উদ্ধার অভিযান এখনো চলছে। পুরো অভিযান শেষ হওয়ার পর ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যাবে।

Related posts

Leave a Comment