
সাভার,২৯ মার্চ ২০২০(বিবিনিউজ):তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাভারে সড়ক ও জনপদ বিভাগ (সত্তজ) এর রোলার অপারেটর আসাদুজ্জামান অভিকে পিটিয়ে আহত করে ডান হাত ভেঙ্গে দিয়েছে সন্ত্রাসীরা।
দুপুরে সাভারের ভাকুর্তা ইউনিয়নের মোগড়াকান্দা এলাকায় এঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায় দুপুরে ভাকুর্তার মোগড়াকান্দা সড়কে রাস্তায় ধুলো বালি উড়ার কারণে মেশিন দিয়ে রাস্তায় পানি দিচ্ছিলেন সড়ক ও জনপদ বিভাগ (সত্তজ) এর রোলার অপারেটর আসাদুজ্জামান অভি এসময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাকুর্তা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল্লাহ ব্যাপারীর ছেলে রহমত ব্যাপারীর সাথে তার ঝগড়া হয়। এসময় ঝগড়ার জের ধরে রহমত আলী এক পর্যায়ে ওই অপারেটরকে এলোপাথারী ভাবে পিটিয়ে আহত করে ডান ভেঙ্গে দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করে। পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এলাকাবাসী ওই সন্ত্রাসীর কঠোর শাস্তি দাবি করেছেন।
আহত ওই অপারেটর নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার আব্দুল্লাহপুর গ্রামের আব্দুল্লার ছেলে।
স্থানীয়রা জানান ভাকুর্তা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল্লাহ ব্যাপারীর ছেলে রহমত আলী ওই এলাকায় সন্ত্রাসীত্ব কায়েক করেছেন গত কয়েকদিন আগেও তিনি ওই এলাকায় একটি অফিসে হামলা চালিয়ে বিভিন্ন মালামাল লুটপাট করেন ও কয়েকজনকে পিটিয়ে আহত করে।
বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ভাকুর্তা পুলিশ ফাঁড়ির ইনচার্য এনামুল হক।
অন্যদিকে ধামরাইর আড়ালিয়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একই পরিবারের চারজনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা। পরে তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এঘটনায় সাভার ও ধামরাই থানায় দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
