করোনা রোধে সাভার পৌর এলাকায় জীবাণু নাশক পানি স্প্রে

সাভার,২৯ মার্চ ২০২০(বিবিনিউজ):করোনা ভাইরাস রোধে সাভার পৌর এলাকার বিভিন্ন মহল্লায় জীবাণু নাশক পানি দিয়ে স্প্রে করা হয়েছে।
রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সাভার পৌরসভার উদ্যোগে এ কর্মসুচীর উদ্বোধন করেন সাভার পৌরসভার মেয়র আব্দুল গণি। এসময় সকাল থেকে বিকেল পর্যন্ত পৌরসভার গাড়ি দিয়ে বিভিন্ন মহল্লায় জীবাণু নাশক পানি দিয়ে স্প্রে করা হয়।
অন্যদিকে করোনা ভাইরাসের কারণে পৌর এলাকায় দুই নং ওয়ার্ডে কর্মহীন হয়ে পড়া প্রায় এক হাজার অসহায় ও দুস্থদের মাঝে চাল ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করেন সাভার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দুই নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম মানিক মোল্ল্যা।

Related posts

Leave a Comment