
সাভার১২মার্চ,২০২০(বিবিনিউজ):সাভারে অবৈধ ভাবে বেলুন তৈরির জন্য সিলিন্ডারে গ্যাস তৈরির সময় সিলিন্ডার বিস্ফোরণে এক নারী ঝলসে গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার সকালে সাভারের বক্তারপুর এলাকায় এঘটনা ঘটে। আহত ওই নারীর নাম মিনারা বেগম (৪০) সে ওই এলাকার আবুল বাশারের স্ত্রী।
এলাকাবাসী বলছে দীর্ঘ দিন ধরে অবৈধ ও ঝুকিপূর্ণ ভাবে নিজ বাড়িতে ওই নারী ও তার ছেলে সুমন বেলুন তৈরির জন্য সিলিন্ডারে গ্যাস তৈরি করে বিক্রি করে আসছিলো আজ সকালে ওই নারী সিলিন্ডারে গ্যাস তৈরির সময় সিলিন্ডারটি বিস্ফোরণ হলে ওই নারী ঝলসে গিয়ে গুরুতর আহত হয়। পরে তাকে পরিবারের সদস্যরা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছে ওই নারীর শরীরের বিভিন্ন স্থানে ঝলসে যাওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ বলছে বিষয়টি তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে আশুলিয়ার কাঠগড়া ও ধামরাই থেকে এক গার্মেন্টস শ্রমিক ও এক ১২ বছরের স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
