১৫ডিসেম্বর ২০২৪(বিবিনিউজ):সাব-রেজিষ্ট্রি অফিসে কর্মরত নকল নবিশদের চাকুরী জাতীয়করণের দাবিতে জামালপুরে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে শহরের একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবিশ) এসোসিয়েশন জামালপুর জেলা শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নকলনবিল এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ বিভাগের প্রধান সমন্বয়ক মাসুদ রানা। বক্তব্য রাখেন নকলনবিল এসোসিয়েশন জামালপুর জেলা শাখা সাবেক সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান সোহেল ও সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুল হক আকন্দ ফজল, নকল নবিশ এসোসিয়েশন শেরপুর জেলার সভাপতি কামাল হোসেন, নেত্রকোনা জেলা সভাপতি মাহবুবুল হাসান মিষ্টার,ময়মনসিংহ সদরের সাধারণ সম্পাদক নাছির হোসেন।
এসময় বক্তারা সাব-রেজিষ্ট্রি অফিসে কর্মরত নকল নবিশদের চাকুরী জাতীয়করণের দাবি জানান।
