সাভারে অনুমোদনহীন শিশু খাদ্য তৈরি কারখানায় অভিযান ,২ লক্ষ টাকা জরিমানাসহ কারখানা বন্ধ রাখার নির্দেশ

স্টাফ রিপোর্টার, ৬ নভেম্বর ২০২৪(বিবিনিউজ) : সাভারে ভোক্তা অধিদপ্তরের সহকারি পরিচালক আব্দুল জব্বারের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের নন্দখালী এলাকার হলমার্ক এর ভিতরে একটি অনুমোদনহীন শিশু খাদ্য তৈরি কারখানায় এ অভিযান চালানো হয়। লস্কর হাফিজ এর মালিকানাধীন ফরচুন ফুড ইন্ডাস্ট্রিজ নামের ঔ কারখানাটিতে কোল ড্রিঙ্কস, চকলেট, লিচি, পুডিং সহ ৯ ধরনের শিশুখাদ্য তৈরি করা হতো । অভিযানের খবর পেয়ে কর্মকর্তা কর্মচারীরা কারখানা থেকে সরে পড়লে মুল ফটকের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে ভোক্তা অধিদপ্তর। ভোক্তা অধিদপ্তরের সহকারি পরিচালক আব্দুল জব্বার বলেন, দীর্ঘদিন যাবত এই কারখানাটিতে অস্বাস্থ্যকর পরিবেশে অনুমোদনহীন শিশু খাদ্য তৈরি করে আসছিল। অবৈধ শিশু খাদ্য তৈরি, মোড়কে ভিন্ন ভিন্ন ঠিকানা ব্যবহার, বিএসটিআই অনুমোদন না থাকা ও ল্যাব টেকনিশিয়ান না থাকায় ২ লক্ষ টাকা জরিমানা ও অনুমোদন পাওয়ার আগ পর্যন্ত কারখানা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

Related posts

Leave a Comment