সাভারে টাকা চুরির অভিযোগে কীট নাশক তৈরি কারখানার ৪ কর্মকর্তা আটক


ষ্টাফ রিপোর্টার, ৮ নভেম্বর,২০২০(বিবিনিউজ):টাকা চুরি অভিযোগে সাভারে একটি কীট নাশক তৈরি কারখানার চার কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। রাতে সাভারের হেমায়েতপুরের যাদুরচর এলাকা থেকে তাদেরকে আটক করে সাভার মডেল থানা পুলিশ। আটক চার কর্মকর্তা হলো যাদুরচর এলাকার কীট নাশক তৈরি কারখানা সেতু পেস্টিসাইডস লিমিটেডের ট্রান্সপোর্ট অফিসার নাসির মিয়া (৩০),ইলেকট্রিশিয়ান খায়রুল ইসলাম (৪২),সিকিউরিটি সুপারভাইজার বেনজীর আহমেদ (৪০),ও জিয়াউল হাসান (৪৩)।
পুলিশ বলছে,চলতি বছরের ১০ সেপ্টেম্বর হেমায়েতপুরের যাদুরচর এলাকার কীট নাশক তৈরি কারখানা সেতু পেস্টিসাইডস লিমিটেডের অফিস রুমের ড্রয়ারের তালা ভেঙ্গে নগদ সাত লক্ষ ৪৭ হাজার সাত’শ ২১ টাকা চুরি করে দুর্বৃওরা। এঘটনায় সেই দিনেই কারখানার প্রধান হিসাব রক্ষক কর্মকর্তা হুমায়ন কবির কারখানার ট্রান্সপোর্ট অফিসার নাসির মিয়াকে প্রধান আসামী করে তিন জনের নাম উল্লেখ করে আরও আজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে। পরে সাভার মডেল থানা পুলিশ ৩ নভেম্বর সাভার মডেল থানায় এঘটনায় মামলা নিয়ে রাতে ঐ এলাকায় অভিযান চালিয়ে মামলার চার জনকেই আটক করে। পুলিশ বলছে,আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে। এবিষয়ে কারখানা কতৃপক্ষ ক্যামেরার সামনে কথা বলছে রাজি হয়নি।
এবিষয়ে সাভার মডেল থানার এস আই সুজন বলেন,টাকা চুরির ঘটনায় আটককৃতদের অধিকতর ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ও টাকা উদ্ধারের চেষ্টা চলছে।

Related posts

Leave a Comment