রংপুর, ১৬ জানুয়ারি : আরসিসিআই পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা সোমবার দিনব্যাপী এক বর্ণাঢ্য পিঠা উৎসবের আয়োজন করেন।
রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি (আরসিসিআই) কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত এই শিক্ষা প্রতিষ্ঠাটিতে গ্রামবাংলার চিরায়ত ঐতিহ্য হিসেবে কুয়াশাসিক্ত শীতে বাঙালির ঘরে ঘরে পিঠা বানানোর ধুমকে কিছুটা স্মরণ করিয়ে দিতে নগরীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আরসিসিআই পাবলিক স্কুল এ্যান্ড কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী এ পিঠা উৎসবের আয়োজন করা হয়।
আরসিসিআই পাবলিক স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ মাসুদ আহমেদ হায়দারের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরসিসিআই পাবলিক স্কুল এ্যান্ড কলেজের সভাপতি ও আরসিসিআই প্রেসিডেন্ট মোস্তফা সোহরাব চৌধুরী টিটু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোজতোবা হোসেন রিপন।
উদ্বোধণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আরসিসিআই এর পরিচালক মো. আশরাফুল আলম আল আমিন, আলহাজ¦ এমদাদুল হোসেন, মো. আজিজুল ইসলাম মিন্টু, মো. রিয়াজ শহিদ শোভন, মো. ওবায়দুর রহমান রতন, মো. আমজাদ হোসেন চৌধুরী, পার্থ বোস, খেমচাঁদ সোমানী রবি, মো. মোতাহার হোসেন মন্ডল মওলা, মো. শাহজাহান বাবু, দেবব্রত সরকার রঞ্জু, মো. হাবিবুর রহমান রাজা, প্রণয় বণিক ও অজয় প্রসাদ বাবন, সাবেক সহ-সভাপতি মো.মোজাম্মেল হক ডাম্বেল, সাবেক পরিচালক শাহ মোহাম্মদ সেলিম ও মো.ফজলুল হক।
দিনব্যাপী পিঠা উৎসবে প্রতিষ্ঠানটির নারী শিক্ষার্থীরা ১৩টি স্টলে নানারকম পিঠার সমাহার নিয়ে উপস্থিত ছিলেন। স্টলগুলোতে বাঙালি ঐতিহ্যের নানা রকম ভাপা, মুকশুলি, মসুর পাকন, চিকেন পুলি, নারিকেল দুধ পুলি, নারিকেল পুলি, গোলাপ ফুল পিঠা, আলুর পাকন পিঠা, বিবিআনা পিঠা, নারিকেল বিস্কুট পিঠা, বো টাই পিঠা, তেল পিঠা, ডিম সুন্দরী পাটিসাপটা, পাটিসাপটা, আনারকলি, দুধসাগর এবং চিতই পিঠার সমাহার অসংখ্য দর্শনার্থীর দৃষ্টি আকৃষ্ট করে।
শিক্ষার্থীদের স্থাপিত স্টলে রকমারী পিঠার সমাহারের পাশাপাশি স্টলগুলোর নামকরণেও ছিল বৈচিত্র্যের স্পর্শ। যেমন ’নাইন স্টার পিঠা হাউস’, ’এসএসসি ২০১৮ ব্যাচ’, ’বাঙালিয়ানা পিঠা ঘর’, ’স্বদেশী পিঠা ঘর’, ’পিঠা উৎসব ও পিঠা বাজার’, ’স্বাদের খাওয়া পিঠা ঘর’, ’পিঠা খানা’, ’পৌষ পিঠা ঘর’, ’নিমন্ত্রণ পিঠা ঘর’, ’সুস্বাদু পিঠা ঘর’, ’পিঠা ঘর’ এবং ’ফ্রি পিঠা ঘর’। বাবা-মার সঙ্গে দলে দলে শিক্ষার্থীরা আরসিসিআই পাবলিক স্কুল এ্যান্ড কলেজের পিঠা উৎসবে আসেন। উৎসবে আসা শত শত অভিভাবক ও শিক্ষার্থীরা বলেন, বিভিন্ন স্টল ঘুরে ঘুরে সবার সঙ্গে পিঠা খাওয়ার মজাই আলাদা। পিঠা উৎসবে বিপুল সংখ্যক অভিভাবক ও শিক্ষার্থীর সমাগমে ব্যাপক প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়।
আরসিসিআই পাবলিক স্কুল কলেজে পিঠা উৎসব অনুষ্ঠিত
