বিএনপিকে নির্বাচনের প্রস্তুতি নেয়ার পরামর্শ কাদেরের

obaidul kaderআওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনের পাঠ বিএনপির চুকে গেছে। আমি বিএনপিকে পরামর্শ দেবো নির্বাচনের জন্য প্রস্তুত হতে। বিএনপিকে নির্বাচন থেকে সরিয়ে দেয়ার কোন খায়েস আওয়ামী লীগের নেই, আমাদের সরকারের নেই।

শনিবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক চার লেনে উন্নতিকরণ প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

ওবায়দুল কাদেরবলেন, নিবন্ধিত দল হিসেবে নির্বাচন করবে এমন অধিকার তাদের (বিএনপি) আছে। এখন বেগম জিয়াকে ছেড়ে দেয়ার বিষয়টি আমাদের হাতে নেই। লিগ্যাল ব্যাটলের(আইনি যুদ্ধ) মাধ্যমে বেগম জিয়া বের হলে এখানে আমাদের কোন বক্তব্য নেই।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ফোর লেন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ৭০ ভাগ কাজ এরই মধ্যে শেষ হয়েছে। আশা করছি, আগামী ঈদে যাত্রীদের আর যানজটের দুর্ভোগ পোহাতে হবে না।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জয়দেবপুর-এলেঙ্গা চার লেন প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) মো: ইসহাক, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো: শহীদুল ইসলাম, কালিয়াকৈর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রফিকুল ইসলাম, কালিয়াকৈর উপজেলা আওয়মীলীগের নেতাকর্মীবৃন্দসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাবৃন্দ।

Related posts

Leave a Comment