সাভারে গৃহবধূকে ‘শ্বাসরোধ করে হত্যা’ স্বামী-শ্বশুর পলাতক

hottaদিয়া ইসলাম : সাভারে এক গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ ওঠেছে স্বামী-শ্বশুরের বিরুদ্ধে।ঘটনার পর থেকে স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন পলাতক রয়েছে।

শনিবার বিকেলে সাভার উপজেলায় ডগরমোড়া এলাকায় স্বামীর ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।নিহত গৃহবধুর নাম স্বর্ণালী আক্তার(২৬)।সে আশুলিয়ার কবিরপুর বাইদগাঁও এলাকার সুরুজ মিয়ার মেয়ে এবং তার স্বামী গাজীপুরের কালিয়াকৈর গ্রামের হিকমত আলীর ছেলে আকবর আলী।

নিহত গৃহবধুর ভাই নজরুল ইসলাম জানায়,সাত বছর আগ স্বর্ণালী আক্তারের সাথে আকবর আলীর সাথে বিয়ে হয়।বিয়ের পর থেকে তারা স্বামী স্ত্রী সাভারের ডগরমোড়া এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতো।নিহত ওই গৃহবধুর আলফি নামের সাত বছরের এক মেয়ে সন্তান রয়েছে।গত কয়েকদিন ধরে ওই গৃহবধুর কাছ থেকে কয়েক লক্ষ টাকা যৌতুক দাবি করেন তার স্বামী মাদক ব্যবসায়ী আকবর আলী।এসময় ওই গৃহবধু বাবার বাড়ি থেকে যৌতুকের টাকা আনতে অস্বীকার করায় দুপুরে ওই গৃহবধুকে পিটিয়ে হত্যা করে লাশ ফ্যানের সাথে ঝুলিয়ে রাখে।পরে প্রতিবেশীরা খবর পেয়ে ওই গৃহবধুকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। এঘটনার পর থেকে ওই গৃহবধুর স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন পলাতক রয়েছে।নিহত গৃহবধুর স্বামী দীর্ঘ দিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিলো।মাদক মামলায় সে তিন বার জেল হাজতে গিয়েছিলো।

এ বিষয়ে সাভার মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির জানায়,খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ নিহত ওই গৃহবধুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।এ ঘটনার পর থেকে ওই গৃহবধুর স্বামীসহ ও শ্বশুর বাড়ির লোকজন পলাতক রয়েছে।এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Related posts

Leave a Comment