মাদক ব্যবসায় বাধা দেয়ায় ২জনকে পিটিয়ে জখম

peteye jokhomদিয়া ইসলাম , সাভার  : মাদক ব্যবসায় বাধা দেয়ায় সাভারের আশুলিয়ায় দুইজনকে কুপিয়ে জখম ও পিটিয়ে হাত ও পা ভেঙ্গে দিয়েছে মাদক ব্যবসায়ীরা। আশুলিয়ার জিরাবো বাগান বাড়ি এলাকায় শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, আশুলিয়ার পুকুরপাড় এলাকায় দীর্ঘ দিন ধরে প্রকাশ্যে মাদক ব্যবসা করছে রুবেল ও জাকির। শনিবার রাতে মাদক বেচাকেনার সময় বাধা দেয় জিরাবো বাগান বাড়ি এলাকার রনজিৎ সরকারের ছেলে টিটু রায়। এতে মাদক ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে তাকে ধরে ধারালো অস্ত্র দিয়ে কোপায় ও তার দুই হাত ভেঙ্গে দেয়। এ সময় তার সাথে থাকা দেড় হাজার টাকা ও একটি মোবাইল পালিয়ে যায় তারা।

এদিকে সকালে আবারো রুবেল ও জাকির মাদক বিক্রির সময় বাধা দেন একই এলাকার সাইফুল ইসলাম নামের (২৫) এক যুবক। মাদক ব্যবসায়ীরা তাকেও পিটিয়ে বাম পা ভেঙ্গে দেয়। পরে তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য জিরাবো এলাকার পিএমকে হসপিটাল অ্যান্ড ডায়াগনষ্টিক সেন্টারে ভর্তি করা হয়েছে।

দুইজনকে কুপিয়ে আহত করার খবর শুনে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও মাদক ব্যবসায়ীদেরকে আটক করতে পারেনি।

স্থানীয়দের অভিযোগ, পুকুরপাড় এলাকার রুবেল ও জাকির প্রকাশ্যে মাদক বিক্রি করে এলাকার যুব সমাজকে ধ্বংস করছে। অবিলম্বে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

বিষয়টি তদন্ত করে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল। এ ঘটনায় আশুলিয়া থানায় দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Related posts

Leave a Comment