চট্টগ্রামে ছুরিকাঘাতে নিহত ৩

Khunচট্টগ্রাম নগরীতে  পৃথক তিনটি ঘটনায় তিনজন নিহত হয়েছে। এদের মধ্যে পাঁচলাইশ থানাধীন এম নাজের সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় রাত সাড়ে ৮টার দিকে দুর্বৃত্তের ছুরিকাঘাতে একজন নিহত হয়। তার নাম মিজানুর রহমান (১৮)। সে এলাকার বাসিন্দা বলে জানা যায়।
প্রায় একই সময় ঘটনাস্থলের অদূরে বায়েজিদ থানাধীন আমিন কলোনি এলাকায় ছুরিকাঘাতে নিহত আরো একজনের লাশ উদ্ধার করা হয়। তার নাম ইয়াছিন (১৮)। সেও এলাকার বাসিন্দা বলে জানা যায়।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যায় ঘটনাস্থল সংলগ্ন হামজারবাগ এলাকায় দু’দল যুবকের মধ্যে কথাকাটির এক পর্যায়ে সংঘর্ষ হয়। এলাকাবাসী জানায়, মেয়ে ঘটিত বিষয় নিয়ে এ সংঘর্ষের সূত্রপাত হয়। রাতে একই এলাকা থেকে উদ্ধারকৃত লাশ দুটির সাথে সন্ধ্যার দিকে দু’দলের সংঘর্ষের যোগসূত্র থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে গতকাল সন্ধ্যায় নগরীর ডবলমুরিং থানাধীন পোস্তারপাড় এলাকায় এক গার্মেন্টস শ্রমিককে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করলে সে ঘটনাস্থলে নিহত হয়। তার নাম সাগর (২০) বলে জানা যায় ।

 

Related posts

Leave a Comment