বাংলাদেশ হোয়াইটওয়াশ

ডেস্ক রিপোর্ট:  হোয়াইট ওয়াশের লজ্জা এড়ানোর ম্যাচেও বাংলাদেশ ক্রিকেট দলের অসহায় আত্মসমর্পণ। শনিবার নেলসনে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৮ উইকেটে হেরেছে টাইগাররা। বাংলাদেশের দেয়া ২৩৭ রানের লক্ষ্যে খেলতে নেমে কেন উইলিয়ামসের ৯৫ রানের ইনিংসে সহজ হয়ে যায় নিউজিল্যান্ডের। তবে শুরুতেই উইকেট হারায় নিউজিল্যান্ড। কিউই শিবিরে প্রথম আঘাত হানেন মুস্তাফিজই। নিজের প্রথম ওভারেই এলবিডব্লিউ এর ফাঁদে ফেলেন লাথামকে। ইনজুরির কবলে পড়ে মাঠ ছাড়েন গাপটিল। এরপর নিল ব্রুম ও কেন উইলিয়ামসন দলকে টেনে নিতে থাকেন। নিউজিল্যান্ডের বিপক্ষে আবারো বাংলাদেশকে ব্রেকথ্রুর এনে দেন মুস্তাফিজুর রহমান। ইনিংসের ৩৫ তম ওভারে ভয়ংকর…

Read More

প্রিন্ট করুন লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে যুবক নিহত

ডেস্ক রিপোর্ট: লক্ষ্মীপুর সদর উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে বাশার (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাতে উপজেলার পার্বতীনগর ইউনিয়নের কাজ্জালিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাশার ওই ইউনিয়নের সোনাপুর গ্রামের সৈয়দ আহমেদের ছেলে। তাঁর লাশ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশের ভাষ্য, বন্দুকযুদ্ধে নিহত বাশার সন্ত্রাসী ‘বাশার বাহিনী’র প্রধান। তাঁর সঙ্গে বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্র ও গুলি। পুলিশের দাবি, বন্দুকযুদ্ধে আহত হয়েছেন উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক, কনস্টেবল কুদ্দুস ও উৎপল। তাঁদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা…

Read More

প্রধানমন্ত্রী আজ ডট বাংলা ডোমেইনের উদ্বোধন করবেন

ডেস্ক রিপোর্ট:  দীর্ঘ প্রতীক্ষিত ডট বাংলা ডোমেইন আজ জনগণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিন আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার দুপুরে তাঁর সরকারি বাসভবন গণভবনে এক অনুষ্ঠানে ডট বাংলা ডোমেইনের উদ্বোধন করবেন। এর আগে ডাক ও টেলিযোগাযোগ সচিব ফয়জুর রহমান চৌধুরী বাসসকে বলেন, ডোমেইন উদ্বোধনের পর এটি জনগণের মধ্যে বিতরণ করা হবে। রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) দীর্ঘ প্রক্রিয়ার পর গত ৪ অক্টোবর বাংলাদেশের কাছে আনুষ্ঠানিকভাবে বরাদ্দ দেয়ার পর গ্রাহকদের মাঝে ডট বাংলা ডোমেইন বিতরণ শুরুর সকল…

Read More

বর্ষা মৌসুমের আগেই মহাসড়কের টেন্ডার সম্পন্ন করার নির্দেশ

ডেস্ক রিপোর্ট: বর্ষা মৌসুমের আগে মহাসড়কের সমস্ত কাজের কার্যাদেশ ও টেন্ডার সম্পন্ন করে সময়মতো কাজ শুরু করার জন্য সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলীদের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি শুক্রবার বিকেলে গাজীপুরের চন্দ্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ৪লেনের উন্নীতকরণের কাজ ও ফ্লাইওভারের নির্মাণ কাজ পরিদর্শনকালে এ নির্দেশ দেন। ওবায়দুল কাদের বলেন, এপ্রিলেই আমাদের দেশে বর্ষা এসে যায়। বর্ষার সময় মহাসড়কে সংস্কার কাজ করা যায় না। তাই বর্ষার আগেই সমস্ত কাজ সম্পন্ন করতে হবে। ঘন কুয়াশায় গাড়ির গতি সীমিত রাখার পরামর্শ দিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ঘন…

Read More

প্রধানমন্ত্রী বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ

ডেস্ক রিপোর্ট: আগামী ১ জানুয়ারি সারাদেশে ‘জাতীয় পাঠ্যপুস্তক উৎসব’ উদযাপনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার আনুষ্ঠানিকভাবে বিনামূল্যে ২০১৭ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন। সরকারি সূত্র জানায়, সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবন গণভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ১ জানুয়ারি সকাল সাড়ে ৯টায় রাজধানীর আজিমপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজে কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে ‘জাতীয় পাঠ্যপুস্তক উৎসব-২০১৭’ উদ্বোধন করবেন। মাধ্যমিক ও উচ্চ মাধমিক শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব…

Read More

আশুলিয়ার জিরাব এলাকায় নির্মানাধীন ছাদ ধসে নিহত ২

ডেস্ক রিপোর্ট:  সাভারের আশুলিয়ায় প্রাইমাল ফুড এ্যান্ড ডিংকস লিমিটেড নামের একটি কারখানার ছাদ ধসে পড়ে তিনজন নিহত হয়েছে।  বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে আশুলিয়ার জিরাব এলাকায় এঘটনা ঘটে। ঢাকা ইপিজেড এর ফায়ার সার্ভিস  ইনচার্জ আব্দুল হামিদ জানায় দুপুরে ওই কারখানায়  দ্বিতীয় তলা ভবনের ছাদ ডালাইয়ের কাজ করছিলেন বেশ কয়েকজন নির্মাণ শ্রমিক। এসময় হঠাৎ করে ওই ভবনের এক তলার ছাদ ধসে পড়ে নির্মাণ শ্রমিক জাহাঙ্গীর , জালাল ও শহিদুল এর উপর পরে কারখানা কর্তৃপক্ষ আহতদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে জালাল ও শহিদুলের মৃত্যু হয়। এসময় উত্তরার  একটি…

Read More

গণপিটুনিতে ডাকাত নিহত

ডেস্ক রিপোর্ট: নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ছবিরপাইক গ্রামে বৃহস্পতিবার গভীররাতে গণপিটুনিতে শাহাবুদ্দিন নামের (৩৫) এক ডাকাত নিহত হয়েছেন। নিহত সাহাবুদ্দিন জেলার সদর উপজেলার এওয়াজবালিয়া ইউনিয়নের মৃত আনোয়ার আহম্মেদ আনোয়ারের ছেলে। পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার গভীররাতে মুখোশপরা অস্ত্রধারী একদল ডাকাত কবিরহাট উপজেলা সুন্দলপুর ইউনিয়নের ছবির পাইক গ্রামের হুমায়ুন কবিরের বাড়িতে ঘরের দরজা ভেঙে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যাওয়ার সময় বাড়ির লোকজনের চিৎকারে এলাকাবাসী টের পেয়ে স্থানীয় মসজিদের মাইকে ডাকাত ঢোকার ঘোষণা দিলে এলাকাবাসী ডাকাত দলকে ঘিরে ফেললে অন্যান্য ডাকাতরা পালিয়ে গেলেও সাহাবুদ্দিন…

Read More

নভ্যার সঙ্গে অমিতাভের বিশেষ মুহূর্তের ছবি

ডেস্ক রিপোর্ট:  বলিউডের আলোচিত উঠতি তারকাদের একজন অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নাভেলি। সামাজিক মাধ্যমে অতি সক্রিয়তার কারণে বেশি আলোচনায় থাকেন তিনি। তবে এবার তিনি আলোচনায় আসলেন অন্য কারণে। তার নানা অমিতাভ বচ্চন নিজেই নাতনিকে নিয়ে পোস্ট দিয়েছেন ফেসবুকে। সম্প্রতি মুম্বাই থেকে দিল্লিতে একটি কাজে যান অমিতাভ। সেখানে মেয়ে শ্বেতার দুই সন্তান নভ্যা ও অগস্ত্য নন্দার সঙ্গে দেখা হয় তার। সেখানে তোলা বেশ কিছু ছবিও ফেসবুকে শেয়ার করেছেন অমিতাভ। ফেসবুকে অমিতাভ আরও লিখেছেন, সকাল সকাল দিল্লি গিয়েছিলাম। জামাইর জন্য একটি ছবি বানাতে তার কারখানায়। চলেও এসেছি। কিন্তু সবচেয়ে সুন্দর মুহূর্ত ছিল…

Read More

কুমিল্লায় ৩ দিনব্যাপী ইজতেমা শুরু

ডেস্ক রিপোর্ট:   ৫ লাখ মুসল্লির অংশগ্রহণের টার্গেট নিয়ে বৃহস্পতিবার থেকে কুমিল্লায় শুরু হয়েছে ৩ দিনব্যাপী ‘কুমিল্লা জেলা ইজতেমা’। জেলা সদরের অদূরে আলেখার চর (আমতলী) এলাকায় গোমতী নদীর তীরে এ উপলক্ষে তৈরি করা হয়েছে বড় প্যান্ডেল। শনিবার আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ ইজতেমা। এ বছর জেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ৫ লাখ মুসল্লি এ ইজতেমায় অংশ নেবে বলে আয়োজকরা জানিয়েছেন। ইজতেমার কন্ট্রোল রুম সূত্র জানায়, ইজতেমা সফল করতে কুমিল্লার ১৬ উপজেলার তাবলীগ জামায়াতের নেতৃবৃন্দের আর্থিক ও স্বেচ্ছাশ্রমে এরই মধ্যে গোমতী তীরবর্তী চর এলাকায় তৈরি করা হয় প্যান্ডেল। এর ভেতর…

Read More

চটেছেন প্রিয়াঙ্কা

ডেস্ক রিপোর্ট: গত ২০ ডিসেম্বর পুত্র সন্তানের মা হন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। বাবা বলিউড অভিনেতা সাইফ আলী খানের নাম অনুসারে তার নাম রাখা হয়েছে তৈমুর আলী খান। আর এই নাম নিয়ে শুরু হয়েছে বিতর্ক। কারণ ভারতের অনেকেই সাইফ-কারিনা দম্পতির পুত্রের তৈমুর নামটি মেনে নিতে পারছেন না। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে চলছে ‘তৈমুর’ নাম নিয়ে তুমুল সমালোচনা। তাদের বক্তব্য, ইরান থেকে ভারত উপমহাদেশে আসা অত্যাচারি যোদ্ধা তৈমুর লংয়ের নাম অনুসারে কেন সাইফ-কারিনার ছেলের নাম রাখা হল। কেন অত্যাচারি এক যোদ্ধার নামই পুত্রের জন্য নির্ধারণ করলেন সাইফিনা দম্পতি। তবে সমালোচকদের এমন অভিমন ভালো…

Read More