ডেস্ক রিপোর্ট: রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) সেবা প্রদান কার্যক্রমের গতিশীলতা আনয়নের মাধ্যমে ঋণ আদায় করতে পদক্ষেপ গ্রহণ করেছে। ব্যাংকটি তাদের অনাদায়ী ঋণের অর্থ আদায় করে সম্ভাবনাময় ও লাভজনক ক্ষেত্রে বিনিয়োগ করবে। রাকাবের প্রশিক্ষণ ইনষ্টিটিউটে বুধবার রাজশাহী বিভাগের ৫০ জন শীর্ষ ঋণ খেলাপি ও ব্যাংক কর্তৃপক্ষের মধ্যে অনুষ্ঠিত এক আলোচনায় বক্তারা এসব কথা বলেন। রাজশাহী বিভাগের মহাব্যবস্থাপক রফিকুল আলম চৌধুরীর সভাপতিত্বে রাকাব চেয়ারম্যান আব্দুল হান্নান ও ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবু আসাদ প্রধান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। আরো বক্তব্য দেন পরিচালক সাইফুদ্দীন আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক নাজমুল ইসলাম ও মহাব্যবস্থাপক…
Read MoreMonth: December 2016
এসডিজি অর্জনে বাংলাদেশ ও নরওয়ে এক সঙ্গে কাজ করবে
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরওয়ের সঙ্গে বিদ্যমান চমৎকার সম্পর্কে সন্তোষ প্রকাশ করে এসডিজি বাস্তবায়নে দু’দেশের এক সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেছেন। বুধবার নওয়ের নবনিযুক্ত রাষ্ট্রদূত সিডসেল ব্লেকেন প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর তেজগাঁও কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে শেখ হাসিনা একথা বলেন। প্রধানমন্ত্রী নবনিযুক্ত রাষ্ট্রদূতকে বাংলাদেশে দায়িত্ব পালনকালে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৈঠক শেষে একথা বলেন। করিম বলেন, বৈঠকে জলবায়ু পরিবর্তন এবং বাণিজ্য ও জ্বালানিসহ বিভিন্ন খাতে দু’দেশের মধ্যকার সহযোগিতা জোরদারের পন্থা নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ বিশেস অর্থনৈতিক অঞ্চলে নরওয়ের বিনিয়োগকে স্বাগত…
Read Moreপ্রবাসী বাংলাদেশীদের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করার আহবান রাষ্ট্রপতির
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতি আবদুল হামিদ বিদেশে দেশের ভাবমূর্তি বাড়াতে প্রবাসী বাংলাদেশীদের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করার আহবান জানিয়েছেন। বাংলাদেশ বিজনেস চেম্বার অব কানাডা’র সভাপতি এইচ এম ইকবালের নেতৃত্বে ৮-সদস্যের একটি প্রতিনিধিদল বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন সাংবাদিকদের ব্রিফ করেন। বৈঠকে প্রতিনিধিদল রাষ্ট্রপতিকে চেম্বারের বিভিন্ন কর্মকান্ড সম্পর্কে অবহিত করেন। তারা বলেন, কানাডায় বাংলাদেশী পণ্যের রফতানি বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে এবং এ ব্যাপারে সরকারের সহযোগিতা চান। আবদুল হামিদ বাংলাদেশ এবং কানাডার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ…
Read Moreযুক্তরাষ্ট্রে পরপর ৮ বার ভূমিকম্প
ডেস্ক রিপোর্ট: মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে পরপর আট বার ভূমিকম্পে কেঁপে উঠল যুক্তরাষ্ট্র। এঘটনায় গোটা আমেরিকার হৃদস্পন্দন কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। আরো বড় দুর্যোগের আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, নেভাদা-ক্যালিফোর্নিয়া সীমারেখায়, বুধবার সকালে এই ধারাবাহিক ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এদিন সবচেয়ে বড় ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.৮। স্থানীয় সময় রাত ১২টা ২২ মিনিটে এই কম্পন অনুভূত হয়। তার পরপর কয়েক ঘণ্টার মধ্যে আরো সাতটি ভূমিকম্প হয়েছে নেভাদার হথরে। রিখটার স্কেলে এগুলোর তীব্রতা ছিল ৩ থেকে ৫.৬-এর মধ্যে। মার্কিন আবহাওয়া দফতরের আশঙ্কা, ‘বিগ ওয়ান’ আসছে। আমেরিকায় ভূমিকম্পপ্রবণ অঞ্চলে ৭-এর…
Read Moreপৃথিবীকে কতটা ধ্বংস করতে সক্ষম ট্রাম্প!
ডেস্ক রিপোর্ট: আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণার সময়ই বিশ্ব জলবায়ু পরিবর্তনের বিষয়টিকে মিথ্যা বলে আখ্যায়িত করেছেন। পাশাপাশি শিল্প-কারখানা ও ব্যবসা-বাণিজ্যের ক্ষতি হবে এই অজুহাত দেখিয়ে জলবায়ু সংকট মোকাবেলায় কার্বন নিঃসরণ কমানোর উদ্যোগ গ্রহণ না করার কথাও বলেছেন।ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ায় এই হুমকির পরিপ্রেক্ষিতে পৃথিবীর কতটা ক্ষতি হবে তার হিসেব বের করার কাজে নেমে পড়েন পরিবেশ বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের গবেষণায় দেখা গেছে, যুক্তরাষ্ট্র যদি জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বৈশ্বিকভাবে গৃহীত উদ্যোগুলো বাস্তবায়নে চার বা আট বছর দেরি করে তাহলে তা একাই পৃথিবীকে জলবায়ু “ডেঞ্জার” জোনে ঠেলে দিতে সক্ষম হবে না। তবে…
Read Moreরক্তে কোলেস্টেরল নিয়ন্ত্রণে যা খাবেন
ডেস্ক রিপোর্ট: সাধারণত আমাদের খাদ্যাভ্যাস যখন অনিয়মিত হয়ে পড়ে, তখনই দেহে নানান সমস্যা দেখা দেয়। যার মধ্যে অন্যতম হল রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যাওয়া। যা বাড়িয়ে তোলে হার্ট অ্যাটাক থেকে হৃদরোগের ঝুঁকি। তাই রক্তে কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে যা খাবেন- * রসুন রসুন রক্তজালিকার গায়ে কোলেস্টেরল জমতে দেয় না। তাই সুস্বাস্থ্য ও সুস্থ জীবনযাপনের জন্য রসুন খান। *সবজি সবজি দেহের কোলেস্টেরলের পরিমাণ কমায় এবং শক্তি জোগাতে সাহায্য করে। এ জাতীয় খাবার যেমন: শুষ্ক সোয়া প্রোডাক্ট, মটরশুটি, টফু ইত্যাদি। * অলিভ অয়েল অ্যান্টি-অক্সিড্যান্ট থাকে অলিভ অয়েলে। যা কোলেস্টেরল নিয়ন্ত্রণে রেখে হার্ট হেলদি…
Read More‘আমরা সুন্দর ও উন্নত জীবন চাই
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা শান্তি চাই, সুন্দর জীবন চাই। উন্নত জীবন চাই। এ জন্য আমাদের সবাইকে কাজ করে যেতে হবে। ’ বৃহস্পতিবার পিইসি, জেএসসি ও সমমানের পরীক্ষার ফল হস্তান্তরের পর তিনি এ কথা বলেন। এর আগে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবারের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলের অনুলিপি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। আর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার। মিতু/বিবি নিউজ/৮০০
Read Moreপানি পান করে ঝরিয়ে ফেলা যায় বাড়তি মেদ
ডেস্ক রিপোর্ট: পানি আমাদের সারা দিনই নানা সময়ে খেতে হয়। কিন্তু, এই পানি পানের পরিমাণটা যদি একটু বাড়িয়ে দেওয়া যায় তা হলে, মিলতে পারে বেশ কিছু সুফল। যার মধ্যে অন্যতম হল বাড়তি মেদ ঝরিয়ে ফেলা। শুধু মাত্র পানি খেয়েই দিনে কমে যেতে পারে ১ পাউন্ড করে ওজন। ফিটনেস বিশেষজ্ঞদের মতে, সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে শুতে যাওয়ার আগে পর্যন্ত অন্তত ১১ থেকে ১৫ কাপ পানি খেতে হবে। অথবা ৮ আউন্স করে ৮ গ্লাস পানি পান করুন। তা হলেই দিনে ১ পাউন্ড করে ওজন কমে যাওয়াটা নিশ্চিত। ৮…
Read Moreনিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্প
ডেস্ক রিপোর্ট: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে নিউজিল্যান্ডের ওয়েলিংটন শহর। রিখটার স্কেলে এ ভূ-কম্পনের তীব্রতা ছিলো ৫ দশমিক ৫। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এবং সুনামি সতর্কতাও নেই। স্থানীয় সময় বুধবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে এ ভূমিকম্পন অনুভূত হয়। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিলো দেশটির সিডন শহর থেকে ৩৫ কিলোমিটার পূর্বে এবং ভূ-পৃষ্ঠ থেকে ১৫ কিলোমিটার গভীরে। মিতু/বিবি নিউজ/৭৯৮
Read Moreরাজবাড়ীতে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত
ডেস্ক রিপোর্ট: রাজবাড়ী সদর উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর পৌনে ৪টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া সড়কের চন্দনী এলাকায় এই বন্দুকযুদ্ধ হয়। নিহতের নাম ও পরিচয় জানাতে পারেনি পুলিশ। রাজবাড়ী জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, আজ বৃহস্পতিবার ভোর পৌনে ৪টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া সড়কের চন্দনী এলাকায় রাস্তার ওপর গাছ ফেলে ডাকাতির চেষ্টা করছিল ডাকাতরা। এসময় পুলিশের টহল দল ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতরা গুলি করে। পুলিশ পাল্টা গুলি করলে এক ডাকাত আহত হয়। তাকে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।…
Read More