পাবনায় অগ্নিকাণ্ডে ১০ দোকান ছাই

ডেস্ক রিপোর্ট:   পাবনা জেলার ঈশ্বরদী পৌর এলাকায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে ১০টি দোকান পুড়ে গেছে। বুধবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। জানা যায়, এ অগ্নিকাণ্ডে ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঈশ্বরদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যার হাউজ ইন্সপেক্টর তোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ ২০ লক্ষাধিক টাকা।       মিতু/বিবি নিউজ/৭৯৬

Read More

জেএসসি ও প্রাথমিক সমাপনীর ফলের অপেক্ষা

ডেস্ক রিপোর্ট:  জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ বৃহস্পতিবার। বৃহস্পতিবার সকাল ১০টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে আনুষ্ঠানিকভাবে এ দুটি পরীক্ষার ফল তুলে দেবেন। দুপুর ১২টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে ফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী। এর পর মন্ত্রণালয়ের ওয়েবসাইটে জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। গত ১ নভেম্বর সারা দেশে একযোগে অনুষ্ঠিত হয় জেএসসি ও জেডিসি পরীক্ষা। এবার দেশের ২৮ হাজার ৭৬১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ ২৪ লাখ ১২ হাজার ৭৭৫ শিক্ষার্থী…

Read More

যুক্তরাষ্ট্রে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত,

ডেস্ক রিপোর্ট:  যুক্তরাষ্ট্রের টেক্সাস শহরের গালভেস্টন উপসাগরে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই সৈন্য নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার বিকাল ৪টার আগে এ ঘটনা ঘটে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়। বিধ্বস্তের ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু করেন উদ্ধারকর্মীরা। দেশটির সামরিক বাহিনীর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, সামরিক গ্রেডের অ্যাপাচি হেলিকপ্টারটি উপসাগরের একটি বন্দরের কাছে জারডিন সমুদ্র সৈকতে বিধ্বস্ত হয়। তবে প্রাথমিকভাবে হেলিকপ্টার বিধ্বস্তের কারণ জানা যায়নি।     মিতু/বিবি নিউজ/৭৯৪

Read More

বাংলাদেশের লক্ষ্য ২৫২ রান

ডেস্ক রিপোর্ট: সিরিজ বাঁচিয়ে রাখতে দ্বিতীয় ওয়ানডেতে ২৫২ রানের লক্ষ্য পেয়েছে বাংলাদেশ। কিউইদের স্কোরবোর্ডে কোনো রান যোগ না হতেই মাশরাফি বিন মুর্তাজার শিকার হন মারকুটে ওপেনার মার্টিন গাপটিল (০)। দলীয় ৩৭ রানে তাসকিনের বলে সাকিবের হাতে ধরা পড়েন কেন উইলিয়ামসন (১৪)। এরপর নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড। একসময় ১০৭ রানে ৫ উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা। টিম সাউদি (৩) এবং আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ল্যাথামকে (২২) ফেরত পাঠান সাকিব। তাসকিনের দ্বিতীয় শিকারে পরিণত হন লুক রঞ্চি (৩৫)। মোসাদ্দেক ২ ওভারে ১২ রান দিয়ে ১ উইকেট তুলে নেন। এরপর অবশ্য মাশরাফি তাকে…

Read More

সমাপনীর ফল জানবেন যেভাবে

ডেস্ক রিপোর্ট: প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী (পিইসি) এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশ হবে আজ। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান পৃথক সংবাদ সম্মেলনে ফল প্রকাশ করবেন। সংবাদ সম্মেলনের পর মোবাইল ফোনে এসএমএস ও ইন্টারনেটের মাধ্যমে শিক্ষার্থীর ফল জানতে পারবেন। মোবাইল ফোনে যেভাবে জানা যাবে পরীক্ষার ফল JSC/JDC লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর (যেমন- ঢাকার ক্ষেত্রে DHA) লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সন লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে জানা যাবে…

Read More

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

ডেস্কে রিপোর্ট:  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮জন। বৃহস্পতিবার সকাল ৫টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার পদুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চৌদ্দগ্রাম থানার ওসি আবু ফয়সল জানান, ঢাকা থেকে কক্সবাজারগামী হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সাথে বিপরীতমুখী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাসের ২জন পুরুষ যাত্রী নিহত হন। আহত হন ৮জন। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। লাশ থানায় নিয়ে আসা হয়েছে। আহতদের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।     মিতু/বিবি নিউজ/৭৯১

Read More

জেলা পরিষদে চেয়ারম্যান হলেন যাঁরা

ডেস্ক রিপোর্ট:  সারা দেশে ৬১ জেলায় জেলা পরিষদে নির্বাচনের ভোটগ্রহণ ও গণনা শেষে ফলাফল প্রকাশ শুরু হয়েছে। আজ বুধবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ স্থানীয় সরকার নির্বাচনের ভোটগ্রহণ করা হয়। পরে কিছুটা বিরতি দিয়ে গণনা করা হয়। এরপরই রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ফলাফল ঘোষণা করা হয়। তিন পার্বত্য জেলা রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি বাদে ৬১ জেলায় ভোটগ্রহণ হয়েছে। এর মধ্যে ২২ জেলায় চেয়ারম্যান পদে একক প্রার্থী থাকায় তাঁরা বিনাভোটে নির্বাচিত হয়ে আছেন। তাঁরা সবাই আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী। এর বাইরে আজ ৩৯ জেলায় চেয়ারম্যান পদে ভোট গ্রহণ করা হয়।…

Read More

শান্তিপূর্ণ পরিবেশে জেলা পরিষদে ভোটগ্রহণ সম্পন্ন গণনা চলছে

ডেস্ক রিপোর্ট:  দেশে এই প্রথমবারের মতো জেলা পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণ ও উসবমূখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এখন গণনা চলছে। নির্বাচন কমিশন সচিবালয়ের সচি মোহাম্মদ আব্দুল্লাহ ভোটগ্রহণ শেষে এক প্রতিক্রিয়ায় বাসসকে বলেন, সকাল ৯টা থেকে ২টা পর্যন্ত জেলা পরিষদ নির্বাচনে দেশের বিভিন্ন ভোটকেন্দ্রে অত্যন্ত শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন গণনা চলছে। ভোটার অল্প তাই কিছুক্ষণের মধ্যেই আশা করি নির্বাচনের ফলাফল চলে আসবে। তিনি বলেন, কোথাও থেকে কোন গোলযোগ বা অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। কোন কেন্দ্র স্থগিত হয়নি। তিনি বলেন, নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কমিশন সব ধরনের পদক্ষেপ…

Read More

টাঙ্গাইলে গণপিটুনিতে নিহত ২

ডেস্ক রিপোর্ট: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার তিন গ্রামের পাঁচ বাড়িতে গণ-ডাকাতি হয়েছে। ডাকাতির সময় গ্রামবাসী কয়েক ডাকাতকে আটক করে গণপিটুনি দেয়। গুরুতর অবস্থায় তিনজনকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করলে সেখানে আন্তঃজেলা দুই ডাকাত মারা যায়।নিহত দুইজন ডাকাত সর্দার বলে জানা গেছে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিহতরা হলেন, নাটোরের গুরুদাসপুর উপজেলার কোলা গ্রামের কমল দাস (৫৩) এবং পাকুল্যা গ্রামের শরিফুল ইসলাম(৫৬)। হাসপাতালে ভর্তিকৃত সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলার শৈলজানা গ্রামের নুর ইসলামের ছেলে নেক মাহমুদের অবস্থাও আশংকাজনক বলে জানা গেছে। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন এবং ডিউটি অফিসার কমল…

Read More

জয়পুরহাটে মাধ্যমিক পর্যায়ে ১৪ লাখ ৮৫ হাজার নতুন বই বিতরণ করা হবে

ডেস্ক রিপোর্ট: র্তমান সরকার ১ জানুয়ারি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসব পালন করে আসছে। এ উৎসব সফল করতে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় মাধ্যমিক পর্যায়ে ১ লাখ ১৬ হাজার ৬৪০ জন শিক্ষার্থীর হাতে ১৪ লাখ ৮৫ হাজার ৩৪টি নতুন বই তুলে দেয়া হবে ২০১৭ শিক্ষা বর্ষের জন্য । জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র বাসস’কে জানায়, জয়পুরহাট জেলায় মাধ্যমিক স্কুল পর্যায়ে ৬০ হাজার ৬শ শিক্ষার্থীর মাঝে বিতরণ করা হবে ৮ লাখ ৭৭ হাজার ৮৫৫টি বই, দাখিল পর্যায়ে ২২ হাজার ৮২০ শিক্ষার্থী পাবেন ৩ লাখ ৪৬ হাজার ৯০০টি বই, এবতেদায়ী পর্যায়ে ৩০ হাজার…

Read More