জয়পুরহাটে মাধ্যমিক পর্যায়ে ১৪ লাখ ৮৫ হাজার নতুন বই বিতরণ করা হবে

2016-12-28_0_433142ডেস্ক রিপোর্ট: র্তমান সরকার ১ জানুয়ারি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসব পালন করে আসছে। এ উৎসব সফল করতে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় মাধ্যমিক পর্যায়ে ১ লাখ ১৬ হাজার ৬৪০ জন শিক্ষার্থীর হাতে ১৪ লাখ ৮৫ হাজার ৩৪টি নতুন বই তুলে দেয়া হবে ২০১৭ শিক্ষা বর্ষের জন্য ।
জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র বাসস’কে জানায়, জয়পুরহাট জেলায় মাধ্যমিক স্কুল পর্যায়ে ৬০ হাজার ৬শ শিক্ষার্থীর মাঝে বিতরণ করা হবে ৮ লাখ ৭৭ হাজার ৮৫৫টি বই, দাখিল পর্যায়ে ২২ হাজার ৮২০ শিক্ষার্থী পাবেন ৩ লাখ ৪৬ হাজার ৯০০টি বই, এবতেদায়ী পর্যায়ে ৩০ হাজার ৭৫ শিক্ষার্থী পাবেন ২ লাখ ১৫ হাজার ২৬০টি বই, এসএসসি (ভোকেশনাল) পর্যায়ে ২ হাজার ৬৪০ শিক্ষার্থী পাবেন ৩৭ হাজার ৮০টি বই, দাখিল ( ভোকেশনাল) পর্যায়ে ২৯০ শিক্ষার্থী পাবেন ৪ হাজার ৬৪০টি বই, ইংরেজী ভার্সনের জন্য ২১৫ শিক্ষার্থী পাবেন ৩ হাজার ১৯০টি বই এবং দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে বিতরণের জন্য রয়েছে ১০৯টি বই। ১ জানুয়ারি বই উৎসব সফল করতে ইতোমধ্যে উপজেলার মাধ্যমে প্রতিটি বিদ্যালয়ে বই পৌঁছানোর ব্যাবস্থা করা হয়েছে।
বই উৎসব সফল করতে স্কুলে স্কুলে ৯৭ ভাগ বই পাঠানো ইতোমধ্যে শেষ হয়েছে বলে জানান জেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার আলাউদ্দিন আল আজাদ ।

 

 

 

মিতু/বিবি নিউজ/৭৮৭

Related posts

Leave a Comment