ডেস্ক রিপোর্ট: পানি আমাদের সারা দিনই নানা সময়ে খেতে হয়। কিন্তু, এই পানি পানের পরিমাণটা যদি একটু বাড়িয়ে দেওয়া যায় তা হলে, মিলতে পারে বেশ কিছু সুফল। যার মধ্যে অন্যতম হল বাড়তি মেদ ঝরিয়ে ফেলা। শুধু মাত্র পানি খেয়েই দিনে কমে যেতে পারে ১ পাউন্ড করে ওজন। ফিটনেস বিশেষজ্ঞদের মতে, সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে শুতে যাওয়ার আগে পর্যন্ত অন্তত ১১ থেকে ১৫ কাপ পানি খেতে হবে। অথবা ৮ আউন্স করে ৮ গ্লাস পানি পান করুন। তা হলেই দিনে ১ পাউন্ড করে ওজন কমে যাওয়াটা নিশ্চিত। ৮ গ্লাস পানি মানে ২.৫ লিটার খেতে হবে প্রাপ্ত বয়স্কদের। বিশেষজ্ঞদের মতে, শরীরের উচ্চতা অনুযায়ী এবং বয়স মেনে চাইলে পানি খাওয়ার পরিমাণটা বাড়াতেই পারেন। তবে, সেটা যেন ১৫ গ্লাসের বেশি না হয়। পানি শুধুই খেয়ে যেতে হবে, এমনটা বলছেন না বিশেষজ্ঞরা। তাদের মতে, সারা দিনের খাদ্যাভাসে পানীয় ডায়েটের পরিমাণ বাড়ান। মানে ফ্রেশ ওয়াটার থেকে শুরু করে চা, কফি, ফলের রস পান করুন। এই সব মিলিয়েই পানি পানের পরিমাণ ২.৫ লিটার বা ১১ থেকে ১৫ কাপের মধ্যে রাখতে হবে। সকালে ঘুম থেকে উঠে প্রথমে এক গ্লাস পানি পান করুন, এর পর এক কাপ চা বা জুস পান করুন। সকালের নাস্তা; ফের এক গ্লাস জল পান করুন। ফের চা বা জুস পান করুন। জুস নিলে মৌসুমি ফলের উপর জোর দিন। কোনও ধরনের প্যাকেজ জুস পান করবেন না। মধ্যাহ্নভোজ; ভারি খাবার খাওয়ার আগে এক গ্লাস পানি পান করুন। অথবা জুস, চা পান করুন। এর পর শুধুই সবজি খান। সবজির স্বাদ বাড়াতে ভিনিগার, ওয়েল লেমন বা অলিভ ওয়েল মেশাতে পারেন। বিকেলের টিফিন; ফের এক গ্লাস পানি পান করুন। সঙ্গে চা বা জুস নিন। কিছুক্ষণ পরে দুধও খেতে পারেন। অথবা দই-ও ট্রাই করতে পারেন। সঙ্গে একটা গোটা ফলও খেতে পারেন। রাতের ভোজ; ভারি খাবার খাওয়ার আগে ফের এক গ্লাস পানি খান। ভারি খাবারে মাংস রাখুন। বেশি মশলা দিয়ে রান্না করবেন না। সঙ্গে সবজি এবং ফল রাখুন। খাবার খাওয়ার পর চা পান করুন।
মিতু/বিবি নিউজ/৭৯৯
