পঞ্চগড়ে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

Bangladesh's Tamim Iqbal bats during the 3rd one day international cricket match match between New Zealand and Bangladesh at Saxton Oval in Nelson on December 31, 2016.  / AFP / Marty Melville        (Photo credit should read MARTY MELVILLE/AFP/Getty Images)
 

ডেস্ক রিপোর্ট:  পঞ্চগড়ে ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার রাত ১০টার দিকে পঞ্চগড়-তেতুলিয়া মহাসড়কের বরেন্দ্র ভবনের সামনে হ্যালিপোর্ট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলা শহরের কায়েতপাড়া এলাকার দবিরউদ্দিনের ছেলে দোকান কর্মচারী আব্দুল মজিদ (৪০) ও দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ইরফান আলী (৪০)।

ইরফান সিনজেন্টা কীটনাশক কোম্পানিতে কাজ করে বলে প্রাথমিকভাবে জানা গেছে। স্থানীয় লোকজন ট্রাকটিকে আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যান।

জানা যায়, পঞ্চগড়গামী একটি ট্রাক মোটরসাইকেল আরোহী আব্দুল মজিদ ও ইরফানকে ধাক্কা দেয়। এসময় তারা ট্রাকের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। স্থানীয় লোকজন আব্দুল মজিদকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান।

তবে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মো. মনোয়ারুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর থেকে ক্ষুব্ধ লোকজন পঞ্চগড় তেতুলিয়া মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেন।

পঞ্চগড় থানার অফিসার ইনচার্জ মো. মমিনুল ইসলাম ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

 

মিতু/বিবি নিউজ/৮১৮

Related posts

Leave a Comment