২৯ ডিসেম্বর রাত থেকে সারাদেশে যান চলাচল বন্ধ

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৯ ডিসেম্বর রাত ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা সারাদেশে সব ধরনের যান্ত্রিক যান চলাচল বন্ধ থাকবে। এছাড়া ২৮ ডিসেম্বর মধ্যরাত থেকে ১ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলতে পারবে না। রবিবার এ সংক্রান্ত পরিপত্র জারি করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। পরিপত্রে বলা হয়েছে, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, গ্যাস, বিদ্যুৎ ও ওয়াসার মতো জরুরি সেবা সংস্থার যান চলাচলে কোনো বাধা নেই। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাচনী পরিদর্শক, ভোটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা গাড়ি ব্যবহার করতে পারবেন। আরো বলা হয়, নির্বাচন কমিশনের অনুমতি সাপেক্ষে নির্বাচন পর্যবেক্ষণের দায়িত্বে থাকা পর্যবেক্ষকরা নির্বাচন কমিশনের…

Read More

নির্বাচনী দায়িত্বে মাঠে নেমেছে সেনাবাহিনী

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আনুষ্ঠানিকভাবে গতকাল রবিবার মধ্যরাত থেকে সশস্ত্রবাহিনী দায়িত্ব পালন শুরু করেছে। ৩৮৯ উপজেলায় সেনাবাহিনী এবং ১৮ উপজেলায় নৌবাহিনী মোতায়েন করা হয়েছে। ৮৭ উপজেলায় থাকবে বিজিবি। সশস্ত্রবাহিনী আগামী ৩০ ডিসেম্বর ভোট গ্রহণ সম্পন্ন হওয়ার পরও ২ জানুয়ারি পর্যন্ত মাঠে থাকবেন। বিভিন্ন জেলা শহর ও উপজেলা শহরগুলোয় সেনা সদস্যদের অগ্রবর্তীদল কোথায় থাকবেন, কোথায় ক্যাম্প করবেন তা পরিদর্শন করেছেন। এ দায়িত্ব পালনের ব্যয় হিসেবে নির্বাচন কমিশনের কাছে সশস্ত্র বাহিনী গতকালই ৬০ কোটি টাকা পাঠিয়েছে। এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী পাঁচ বছর আগে দশম জাতীয় সংসদ নির্বাচনের চাইতে কার্যকরভাবে দায়িত্ব…

Read More

আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী যেকোনো দায়িত্ব পালন করবে: সিইসি

ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে সোমবার ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শন শেষে সিইসি সাংবাদিকদের এসব কথা বলেন। নূরুল হুদা বলেন, ‘রাজনৈতিক দলগুলোর দ্বিমতের পরিপ্রেক্ষিতে মাত্র ছয়টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার হবে। রাজনৈতিক দলগুলোর মতামত বিচার-বিশ্লেষণ করে পাইলট প্রকল্প হিসেবে মাত্র ছয়টি কেন্দ্রে ইভিএম ব্যবহার করছি। যদিও ইভিএমের ব্যাপারে আমাদের কোন সন্দেহ ছিল না। কিন্তু তাদের সন্দেহ থাকার কারণে খুব অল্পসংখ্যক ইভিএম ব্যবহার করছি। যারা সন্দেহ প্রকাশ করেছিল তারা এখন এসে দেখুন, এর সম্পর্কে জানুন। আশা করি তাদের সন্দেহ ভেঙে যাবে।’ তিনি বলেন, ‘মূলত ইভিএম পরিচালনা করবে নির্বাচন কমিশনের কর্মকর্তারা।…

Read More

প্রধানমন্ত্রীর কাছে পিইসি, জেএসসি ও জেডিসি ফল হস্তান্তর

ঢাকা, ২৪ ডিসেম্বর : অষ্টম শ্রেণীর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি), প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও এর সমমানের এবতেদায়ী পরীক্ষার ফল প্রধানমন্ত্রীর হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেয়া হয়েছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এডভোকেট মোস্তাফিজুর রহমান আজ সকালে গণভবনে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাতে এ ফল হস্তান্তর করেন। একই অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী দেশব্যাপী পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমেরও উদ্বোধন করেন। এই কার্যক্রমে ২০১৯ শিক্ষাবর্ষের জন্য ১ জানুয়ারি দেশের ৪,২৬,১৯,৮৬৫ প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে প্রায় ৩৫,২১,৯৭,৮৮২টি বই বিতরণ করা হবে। ৮টি সাধারণ শিক্ষা বোর্ড এবং ১টি মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানগণ জেএসসি ও…

Read More

পিইসি, জেএসসি পরীক্ষা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধিতে সাহায্য করছে : প্রধানমন্ত্রী

ঢাকা, ২৪ ডিসেম্বর : প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারের অষ্টম শ্রেণীর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং পঞ্চম শ্রেনীর প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা চলমান রাখার পক্ষে যুক্তি তুলে ধরে বলেছেন, এসব পরীক্ষা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধিতে সাহায্য করছে। তিনি বলেন, ‘প্রাথমিক এ যেহেতু ক্লাস ফাইভে এবং এইটে একটা পরীক্ষা হচ্ছে-জানি অনেকেই এর বিরুদ্ধে কথা বলেন। অনেকের আপত্তি আছে কেন এই পরীক্ষাটা হচ্ছে। কিন্তু এই পরীক্ষাটা হওয়ার ফলে আমাদের ছোট ছোট শিক্ষার্থীদের মাঝে একটা আত্মবিশ্বাস গড়ে উঠছে।’ তারা পরীক্ষার পরে হাতে যে একটা সার্টিফিকেট পাচ্ছে সেটা আমি মনে করি তা তাদের সামনের…

Read More