বিএনপি মনোনীত তিন প্রার্থী নির্বাচন করতে পারছেন না। এরা হলেন, নাটোর ৪ আসনে আব্দুল আজিজ, গাইবান্ধা-৪ আসনে ফারুক কবীর ও নরসিংদী ৩ আসনে মঞ্জুর ইলাহী। বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের ডিভিশন বেঞ্চ বুধবার এ আদেশ দেন।
Read MoreDay: December 26, 2018
চট্টগ্রামে পৌঁছেছে ১৮৪০ ইভিএম, কাল আসছে ব্যালট পেপার
চট্টগ্রাম, ২৬ ডিসেম্বর : আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের প্রস্তুতির অংশ হিসেবে চট্টগ্রামে ইতোমধ্যে বেশকিছু নির্বাচনী সরঞ্জাম পৌছেছে। চট্টগ্রাম-৯ (কোতয়ালী) আসনের জন্য আজ বুধবার সকাল ৭ টায় পৌঁছে গেছে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)। আগামীকাল বৃহস্পতিবার ব্যালট পেপার আসার কথা রয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান জানান, ‘ব্যালট আনার জন্য আজ কর্মচারীদের পাঠানো হচ্ছে। অন্য সব সরঞ্জাম ইতোমধ্যে চলে এসেছে।’ মঙ্গলবার রাতে নির্বাচন কমিশন সচিবালয় থেকে চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনে নির্বাচনের জন্য ১ হাজার ৮৪০টি ইভিএম সংগ্রহ করেন বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার প্রতিনিধিরা। বুধবার সকালে এসব…
Read Moreপ্রধানমন্ত্রী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিন জেলায় নির্বাচনী জনসভায় যোগ দেবেন
ঢাকা, ২৬ ডিসেম্বর : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আজ এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনটি জেলায় নির্বাচনী প্রচারণায় যোগ দেবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, ‘প্রধানমন্ত্রী বুধবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে তাঁর বাসভবন সুধাসদন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চাঁদপুর, কুষ্টিয়া ও নওগাঁয় অনুষ্ঠেয় তিনটি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন।’ এর আগে, ২০ ডিসেম্বর আওয়ামী লীগ সভাপতি ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজশাহী, জয়পুরহাট, নড়াইল ও গাইবান্ধায় নির্বাচনী জনসভায় যোগ দেন। এছাড়া, তিনি গত ১৯ ডিসেম্বর এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রাম, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া ও পিরোজপুরে নির্বাচনী জনসভায় যোগ দেন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা…
Read More