ঢাকা, ৯ ডিসেম্বর : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নারী, শিশু ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীসহ সকল নাগরিকের মানবাধিকার রক্ষায় সরকারি-বেসরকারি সংস্থার পাশাপাশি সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আজ এক বাণীতে তিনি এ আহ্বান জানান। আগামীকাল ১০ ডিসেম্বর বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে এ দিবস পালিত হবে। মানবাধিকার সমুন্নত রাখার লক্ষ্যে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও ‘বিশ্ব মানবাধিকার দিবস’ পালিত হচ্ছে জেনে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, মানবাধিকার রক্ষা ও উন্নয়নের লক্ষ্যে ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘ কর্তৃক মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গৃহীত হওয়ার পর থেকে প্রতি…
Read MoreDay: December 9, 2018
ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ১১
নয়াদিল্লী, ৯ ডিসেম্বর : ভারতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত হয়েছে। এদের মধ্যে সাত নারী ও দুই শিশু রয়েছে। রোববার স্থানীয় গণমাধ্যমে একথা বলা হয়েছে। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র। শনিবার রাতে রাজ্যের চন্দ্রপুর জেলায় একটি ট্রাক ভ্যানগাড়িকে চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে। ভ্যানগাড়িতে ১৫ যাত্রী ছিল। গাড়িটি কোরপানা-ওয়ানি সড়ক দিয়ে যাচ্ছিল। পুলিশ জানায়, এই ঘটনায় এক বছর বয়সী এক শিশু অক্ষত রয়েছে। এক পুলিশ কর্মকর্তা বলেন, আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাকের চালক পালিয়ে গেছে।
Read Moreনাইকো দুর্নীতি মামলা : বিদেশি প্রতিবেদন গ্রহণ সংক্রান্ত শুনানি ৩ জানুয়ারি
ঢাকা, ৯ ডিসেম্বর : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ অন্য আসামীদের বিরুদ্ধে দায়ের করা নাইকো দুর্নীতি মামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের তদন্ত সংস্থা এফবিআই ও কানাডার পুলিশের প্রতিবেদন গ্রহণ বিষয়ে শুনানির জন্য ৩ জানুয়ারি দিন ঠিক করেছে ঢাকার একটি আদালত। একই সঙ্গে ওই আবেদনের বিষয়ে আসামিপক্ষের আপত্তির বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। আজ ঢাকা মহানগর হাকিম শেখ হাফিজুর রহমান এ আদেশ দেন। ওইদিন এ মামলার সব আসামিকে হাজির হওয়ারও নির্দেশ দেয়া হয়েছে। দুদকের পক্ষে আইনজীবী মোশররফ হোসেন কাজল বাসস’কে আজ এ কথা জানান। তিনি বলেন, গত ২২ নভেম্বর এটর্নি জেনারেলের হাতে এফবিআই ও…
Read Moreপদ্মাসেতু যান চলাচলের জন্য খুলে দেয়া হবে আগামী জুলাইয়ে: অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আগামী বছরের জুলাই মাসে যান চলাচলের জন্য পদ্মাসেতু খুলে দেয়া হবে। সরকারের ধারাবাহিকতা ধরে রাখা গেলে আগামী বাজেটের আকার হবে ১০ লাখ কোটি টাকা। শুক্রবার ক্যাম্পাস উন্নয়ন কেন্দ্র আয়োজিত যুগশ্রেষ্ঠ শিক্ষা উদ্যোক্তা স্বর্ণপদক ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ক্যাম্পাসের ৩৬ বছর পূর্তি উপলক্ষ্যে শিক্ষা প্রসারে অসামান্য অবদান রাখায় সাবেক মন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে সম্মাননা প্রদান করা হয়। অর্থমন্ত্রী আরো বলেন, শেখ হাসিনার সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করছে। ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ গড়তে লক্ষ্যমাত্রা ঠিক করা আছে। তাই সব…
Read Moreজাতীয় নির্বাচনের প্রতীক বরাদ্দ কাল সোমবার
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ রবিবার। আগামীকাল সোমবার প্রতীক বরাদ্দ দেবে নির্বাচন কমিশন (ইসি)। আজ বিকেল পাঁচটার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থী নিজে অথবা ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির মাধ্যমে প্রার্থিতা প্রত্যাহার করতে হবে। এবার নির্বাচন কমিশনে নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলই নির্বাচনে প্রার্থী দিয়েছে। নির্বাচনের তফসিল ও গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, দল ও জোটগুলোকে চূড়ান্ত প্রার্থী তালিকা রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠাতে হবে। যার অনুলিপি দিতে হবে নির্বাচন কমিশনে। আগামীকাল প্রতীক বরাদ্দের পরই প্রার্থী এবং তার সমর্থকরা নির্বাচনী এলাকায় প্রচার প্রচারণা চালাতে পারবেন। ২৮ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত ৩…
Read Moreফের মাশরাফির আঘাত, ৫ উইকেট হারিয়ে ধুকছে ওয়েস্ট ইন্ডিজ
মাশরাফিদের দুর্দান্ত বোলিংয়ের কাছে যেন অসহায় ওয়েস্ট ইন্ডিজ। টেস্টের পর বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতেও ধুকছে তারা। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রবিবার দুপুরে টস জিতে ব্যাট করছে ক্যারিবীয়রা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৬.১ ওভারের খেলা শেষে তাদের সংগ্রহ ৫ উইকেটে ১১৯ রান। প্রথম পাঁচ উইকেটের তিনটিই তুলে নিয়েছেন মাশরাফি। দলীয় ২৫ রানে কাইরন পাওয়েল আউট হন সাকিব আল হাসান। এরপর ড্যারেন ব্রাভো ও শাই হোপের উইকেট নিয়ে জোড়া আঘাত হানেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। দলীয় ৯৩ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে শিমরন হেটমায়েরকে সাজঘরে ফেরান মেহেদি হাসান মিরাজ। সবশেষ মাশরাফি ফিরিয়েছেন…
Read Moreজঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক থেকে সন্তানকে দূরে রাখতে মায়েদের বেশি ভূমিকা পালনের আহ্বান প্রধানমন্ত্রীর
ঢাকা, ৯ ডিসেম্বর : প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাতা-পিতাকে বিশেষ করে মায়েদের তাদের সন্তানকে বেগম রোকেয়ার আদর্শে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে যতœবান হবার আহবান জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা চাই আমাদের নারীরা সুশিক্ষিত হবে এবং নিজের সন্তানকে উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলবে। জঙ্গিবাদ ,সন্ত্রাস এবং মাদক থেকে ছেলে-মেয়েরা যেন দূরে থাকে সেজন্য মায়েদের বিশেষভাবে নজর দিতে হবে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত ‘রোকেয়া পদক-২০১৮’ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন। শেখ হাসিনা ছেলে-মেয়েদের সঙ্গে কোন দূরত্ব না রেখে বরং বন্ধুত্বপূর্ণ…
Read More