আফগানিস্তানে ২৫ তালেবান জঙ্গি নিহত

কাবুল, ২২ ডিসেম্বর : আফগানিস্তানের তিনটি প্রদেশে নিরাপত্তা বাহিনীর অভিযানে কমপক্ষে ২৫ তালেবান জঙ্গি নিহত হয়েছে। শনিবার কর্তৃপক্ষ একথা জানায়। খবর সিনহুয়ার। প্রাদেশিক সরকারের এক বিবৃতিতে বলা হয়, আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগরহর প্রদেশের সরারোড জেলায় চালানো নিরাপত্তা বাহিনীর অভিযানে ছয় তালেবান জঙ্গি নিহত হয়। এতে আরো বলা হয়, অভিযান চলাকালে নিরাপত্তা বাহিনীর সদস্যরা রকেট চালিত একটি গ্রেনেড ও পাঁচটি বন্দুক উদ্ধার করে। সেখানে এ অভিযানে কোন বেসামরিক নাগরিক হতাহত হয়নি। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, শুক্রবার দেশটির উত্তরাঞ্চলীয় ফারিয়াব প্রদেশের শিরিন তাগেব জেলায় আফগান সেনাবাহিনীর গোলাবর্ষণে মোট ১৩ জঙ্গি…

Read More

সারা বাংলার ধান এখন নৌকা হয়ে গেছে: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সারা দেশে তলে তলে ধানের শীষের লোকেরাও আওয়ামী লীগের হাত ধরে নৌকায় উঠছে। নারী-পুরুষসহ তরুণ প্রজন্মের ঢল নেমেছে নৌকার পক্ষে। তিনি বলেন, যেখানে যাচ্ছি সেখানেই ধানের শীষ নৌকায় উঠানো হচ্ছে। সারা বাংলায় ধান কেটে কেটে তোলা হচ্ছে নৌকায়। সারা বাংলার ধান এখন নৌকা হয়ে গেছে। তার নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে শনিবার কবিরহাট উপজেলার জনতা বাজার, চরমণ্ডলিয়া এলাকার বিভিন্ন স্থানে পথসভায় এ সব কথা বলেন তিনি। কাদের বলেন, বিএনপির এখন একমাত্র সম্বল বিদেশিদের কাছে ও নির্বাচন কমিশনের কাছে নালিশ করা। প্রতিদিন বিদেশিদের কাছে…

Read More

শেখ হাসিনার নৌকার গণজোয়ার কেউ বাঁধাগ্রস্ত করতে পারবে না : তোফায়েল

ভোলা, ২২ ডিসেম্বর  : আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ১৯৭০ সালের নির্বাচনে যেমন জাতির জনকের নেতৃত্বে নৌকার গণপজায়ার সৃষ্টি হয়েছিলো, এবারো তেমনি শেখ হাসিনার নেতৃত্বে নৌকা মার্কার গণপজায়ার সৃষ্টি হয়েছে। শেখ হাসিনার পক্ষে নৌকার এই গণজোয়ারকে কেউ বাঁধাগ্রস্ত করতে পারবে না। তোফায়েল আহমেদ শুক্রবার রাতে ভোলা পৌর শহরের ২নং ওয়ার্ড গজীপুর রোডের এক পথসভায় প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন। জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু ও পৌরসভার মেয়র মো. মনিরুজ্জামান সভায় বক্তব্য দেন। তিনি বলেন, কোন ষড়যন্ত্রই আসন্ন নির্বাচনকে বানচাল করতে পারবেনা।…

Read More

আইনপ্রণেতা ও ট্রাম্পের মধ্যে সমঝোতা না হওয়ায় মার্কিন সরকারের কার্যক্রম বন্ধ শুরু

ওয়াশিংটন, ২২ ডিসেম্বর : মার্কিন সরকার শনিবার থেকেই ক্রিসমাস সময়ের কার্যক্রম বন্ধ করে দেয়া শুরু করেছে। কেন্দ্রীয় ব্যয় বিল পাস বা মেক্সিকো সীমান্তে একটি দেয়াল নির্মাণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি করা অর্থ ছাড় না করেই কংগ্রেস মুলতবি ঘোষণা করায় তাদের বন্ধের এ কাজ শুরু করতে হলো। খবর এএফপি’র। হোয়াইট হাউস কর্মকর্তা এবং উভয় পক্ষের কংগ্রেস নেতাদের মধ্যে ক্যাপিটল হিলে শেষ মুহূর্তের আলোচনা অব্যাহত থাকা সত্ত্বেও শুক্রবার দিবাগত মধ্যরাতের পরপরই বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থার কার্যক্রম বন্ধ হয়ে যায়।

Read More

অপার সম্ভাবনার ক্ষেত্র শেখ হাসিনার নেতৃত্বে সূচিত হয়েছে : ইউজিসি চেয়ারম্যান

ঢাকা, ২২ ডিসেম্বর : বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এম এ মান্নান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অপার সম্ভাবনার ক্ষেত্র সূচিত হয়েছে। তিনি বলেন, বাংলাদেশে অপার সম্ভাবনার যে ক্ষেত্র শেখ হাসিনার নেতৃত্বে সূচিত হয়েছে, তা প্রান্তিক জনগোষ্ঠির মাঝে তুলে ধরে ৩০ ডিসেম্বরের নির্বাচনে বিজয় ছিনিয়ে আনতে হবে। আজ সকালে রাজধানীর কাকরাইলে বিজয় দিবস উপলক্ষে আইডিইবি আয়োজিত ‘শেখ হাসিনার নেতৃত্বে অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ : বর্তমান প্রেক্ষাপটে করণীয় ও বিজয় ভাবনা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইউজিসি চেয়ারম্যান বলেন, দেশপ্রেম বিবর্জিত মানুষ ব্যক্তিগতভাবে সমৃদ্ধ হলেও সামষ্টিকভাবে…

Read More

সিলেটে ৩টি মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

সিলেট, ২২ ডিসেম্বর : আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ হযরত শাহজালাল (র.), হযরত শাহ পরান (র.) এবং হযরত গাজী বোরহানউদ্দিন (র.) এর মাজার জিয়ারত করেছেন। তাঁর নির্বাচনী সফরের দ্বিতীয় পর্যায়ে আজ সকালে দিনব্যাপী সফরে এই বিভাগীয় শহরে এসে শেখ হাসিনা প্রথমে হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত করেন। তিনি এখানে কিছুসময় অবস্থান করে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, ফাতেহা পাঠ করেন এবং বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন। পরে নগরীর অদূরে প্রধানমন্ত্রী হযরত শাহ পরান (র.) এবং হযরত গাজী বোরহানউদ্দিন (র.) এর মাজার জিয়ারত করেন। তিনি সেখানেও কোরআন তেলাওয়াত এবং…

Read More