একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের সিদ্ধান্ত উপেক্ষা করে যারা বিভিন্ন আসনে নির্বাচন করতে চাইছেন, তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে দলীয় প্রার্থীর পক্ষে কাজে নামার অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। দলের জন্য ত্যাগ স্বীকারের মূল্যায়নের আশ্বাসও তাদের দিয়েছেন তিনি। আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ গণমাধ্যমে আজ শনিবার দুপুরে দলের সভানেত্রী শেখ হাসিনার স্বাক্ষর দেয়া একটি চিঠিসহ বিজ্ঞপ্তি পাঠান। ওই চিঠিতে দলের বিদ্রোহী প্রার্থীদের উদ্দেশে শেখ হাসিনা বলেছেন, আপনার কাছে আমার বিশেষ অনুরোধ, ঐক্যবদ্ধ নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে মহাজোট প্রার্থীর পক্ষে আপনার প্রার্থিতা প্রত্যাহার করে মহাজোটকে বিজয়ী করার সর্বাত্মক প্রচেষ্টা…
Read MoreDay: December 8, 2018
নির্বাচনে প্রার্থীতা ফিরে পেতে খালেদার শুনানি ফের বিকেলে
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা তা নিয়ে ফের শুনানি হবে বিকেলে। খালেদা জিয়া ফেনী-১, বগুড়া-৬ ও ৭ আসন থেকে মনোনয়ন ফিরে পাওয়ার জন্য আপিল করেছিলেন। নির্বাচন কমিশনে (ইসি) শনিবার ছিল খালেদা জিয়ার আপিলের শুনানি। নির্বাচন কমিশনাররা তার আইনজীবীদের যুক্তি শোনেন। খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন এবং মাহবুব উদ্দিন খোকনসহ আরো কয়েকজন আইনজীবী। ইসির পক্ষ থেকে জানানো হয়, পুনরায় বিকেল ৫টার দিকে ফের শুনানি শেষে সিদ্ধান্ত জানানো হবে। খালেদা জিয়ার জন্য ফেনী-১, বগুড়া-৬ ও ৭ আসনের…
Read Moreআওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের মনোনয়নের চূড়ান্ত তালিকা আজ : ওবায়দুল কাদের
ঢাকা, ৮ ডিসেম্বর : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট থেকে কারা মনোনয়ন পেয়েছেন আজ শনিবার নির্বাচন কমিশনে তালিকা জমা দেয়ার সময় জানানো হবে। তিনি বলেন, ‘কারা মনোনায়ন পেলেন এ তালিকা আজ নির্বাচন কমিশনে জমা দেয়া হচ্ছে। আওয়ামী লীগ সভাপতি ও দলের সংসদীয় বোর্ডের চেয়ারম্যান শেখ হাসিনা স্বাক্ষরিত মনোনয়নের তালিকা ইসিতে জমা দেয়া হবে। তখন মহাজোটের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শুক্রবার দুপুরে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ…
Read Moreআপিল শুনানীর শেষ দিনে ২৩৩ জনের আবেদনের নিষ্পত্তি করছে ইসি
ঢাকা, ৮ ডিসেম্বর : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদন শুনানীর আজ শেষ দিনে ২৩৩টি আবেদনের নিষ্পত্তি করছে নির্বাচন কমিশনে (ইসি)। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) মোট ৫৪৩ জন আপিল করেছেন। এর মধ্যে গত দুইদিন ৩১০ জনের আপিল আবেদনের শুনানী নিষ্পত্তি করা হয়েছে। আপিল শুনানীতে দুই দিনে ১৫৮ জন প্রার্থিতা ফেরত পেয়েছেন। বাতিল বা খারিজ হয়েছে ১৪১ জনের আপিল। বাকি ১১টি আবেদন স্থগিত রাখা হয়। প্রথম দিন বৃহস্পতিবার ১৬০ জনের আবেদনের শুনানী শেষে ৮০ জন প্রার্থীর আবেদন গ্রহণ করে তাদের…
Read More