নির্বাচনে প্রার্থীতা ফিরে পেতে খালেদার শুনানি ফের বিকেলে

khaledaবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা তা নিয়ে ফের শুনানি হবে বিকেলে। খালেদা জিয়া ফেনী-১, বগুড়া-৬ ও ৭ আসন থেকে মনোনয়ন ফিরে পাওয়ার জন্য আপিল করেছিলেন।

নির্বাচন কমিশনে (ইসি) শনিবার ছিল খালেদা জিয়ার আপিলের শুনানি। নির্বাচন কমিশনাররা তার আইনজীবীদের যুক্তি শোনেন। খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন এবং মাহবুব উদ্দিন খোকনসহ আরো কয়েকজন আইনজীবী।

ইসির পক্ষ থেকে জানানো হয়, পুনরায় বিকেল ৫টার দিকে ফের শুনানি শেষে সিদ্ধান্ত জানানো হবে।

খালেদা জিয়ার জন্য ফেনী-১, বগুড়া-৬ ও ৭ আসনের মনোনয়ন ফরম নেওয়া হয়েছিল। কিন্তু আদালতে দণ্ডিত হওয়ায় রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বাতিল করেন। পরে প্রার্থিতা ফেরত পেতে আপিল করেন তিনি।

নির্বাচন ভবনের একাদশ তলায় শনিবার শেষ দিনের মতো আপিলের শুনানি চলেছে।

Related posts

Leave a Comment