জনগণ ভোটের মাধ্যমে পরিস্থিতি বদলে দেবে : ফখরুল

fokrulবিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণ ভোটের মাধ্যমে এবারে পরিস্থিতি বদলে দেবে। ভোট যেন কেউ চুরি না করতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে।

শনিবার দুপুর ১টার দিকে ঠাকুরগাঁও জেলা রিটার্নিং কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎকার শেষে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন। এ সময় জেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নির্বাচনে কর্মীদের জন্য শেষ বার্তা জানিয়ে ফখরুল বলেন, ‘আমি শুধু কর্মীদের জন্য একটি বার্তা দিতে চাই তা হলো- জনগণকে সঙ্গে নিয়ে ভোট দিতে যেতে হবে। ভোট পাহারা দিতে হবে এবং ভোট যেন কেউ চুরি না করতে পারে সেদিকে লক্ষ রাখতে হবে।’

Related posts

Leave a Comment