৩ সেপ্টেম্বর, ২০২১ (বিবিনিউজ ):ঢাকার সাভারে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে। ‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ এই শ্লোগান ধারণ করে এ কর্মসূচি পালন করা হয়।
শুক্রবার (০৩ সেপ্টেম্বর) সকালে সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) রেক্টর ও সচিব মঞ্জুর হোসেন।
এছাড়াও সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
