স্টাফ রিপোর্টার,৮ মে ২০২১(বিবিনিউজ):ঢাকার আশুলিয়ায় ২০ কেজি গাজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৪। এসময় জব্দ করা হয়েছে মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ। রাতে আশুলিয়ার শ্রীপুর বাসস্ট্যান্ড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো- দিনাজপুর জেলার মো. ফরিদুল ইসলাম (৪২), কুমিল্লা জেলার মো. ইমরান খান (২৭) ও মো. হাবিবুর রহমান।
র্যাব-৪ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দেশের সীমান্তবর্তী এলাকা থেকে পিকআপযোগে বিশেষ কৌশলে মাদকদ্রব্য গাজা রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে বিক্রয় করে আসছিলো।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
আশুলিয়ায় ২০ কেজি গাজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক
