স্টাফ রিপোর্টার,২৮ মে ২০২১(বিবিনিউজ ): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন হল থেকে পড়ে শাহের আলী (২৫) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সকালে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়,সকালে বিশ^বিদ্যালয়ের শহীদ রফিক জব্বার হলের পাশে নির্মাণাধীন ছয়তলা ভবনে কাজ করার সময় পা পিছলে ওই নির্মাণ শ্রমিক মাটিতে পড়ে গেলে অন্য শ্রমিকরা তাকে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষনা করেন। পরে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ নিহত শ্রমিকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। ওই ভবনে কাজ করার সময় কর্তৃপক্ষ কোন নিরাপত্তা বেষ্টনী করেননি বলে অভিযোগ করেছেন শ্রমিকরা।
শ্রমিক নিহত হওয়ার বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান নিশিচত করেছেন।
জাবির নির্মাণাধীন হল থেকে পড়ে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু
