স্টাফ রিপোর্টার,১৭ আগস্ট, ২০২৪(বিবিনিউজ): ঢাকার সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে বসকে এগিয়ে দিয়ে রেডিও কলোনী কোয়াটারে ফেরার পথে পুলিশের গুলিতে গুরুত্বর আহত হয় মোঃ মাসুদুর রহমান মাসুদ। তিনি বাংলাদেশ বেতারের প্রধান কার্য্যালয়ের গবেষনা ও গ্রহণকারী বিভাগের সুপারেনটেন্ট ।

জানা যায় ৫ আগষ্ট সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করার দিন বিকালে ধামরাইয়ের অফিসের এক সিনিয়র বস(স্যার)কে হেমায়েতপুর পর্ষন্ত এগিয়ে দিয়ে ফেরার পথে সন্ধ্যার সময় সাভার মডেল থানা থেকে পালানোর সময় গুলি করতে করতে সাভার সেনা নিবাসের দিকে যায়। এ সময় মহাসড়কে শত শত মানুষ বিজয় মিছিল করতে ছিল।

মাসুদ পায়ে হেটে বাসষ্ট্যান্ড হয়ে রেডিও কলোনী কোয়াটারের বাসায় যাওয়ার পথে শিমুল তলা এলাকায় পুলিশের এলাপাথারি গুলি লাগে তার পয়ে। এসময় তিনি মাটিতে লুটে পড়ে। কিছু লোক তার কাছ থেকে নগদ টাকা.হাত ঘড়িও মোবাইল সেট ছিনতাই করে নিয়ে যায়। এর পর আহত অবস্থায় স্থানীয় কিছু লোক ও অফিস বন্ধু সুপারেনটেন্ট রেজাউল করিম উদ্ধার করে তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে বেশ কয়েক দিন চিকিৎসা নেয়ার পর বর্তমানে তিনি বাসয় চিকিৎসা নিচ্ছেন।পরিদর্শন করে দেখা যায় আহত মাসুদের পার অবস্থা ভাল না । এখনো রক্ত ঝড়ছে। অপারেশন লাগতে পারে । তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় কোন বড় হাসপাতালে বা বিদেশে পাঠানো প্রয়োজন। তিনি সকলের কাছে দোয়া আর্শীবাদ কামনা করেছেন।
